1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কাছে বিএনপি-জামায়াত পরাজিত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৩১৬ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ রাজনৈতিক নেতৃত্বের কাছে বিএনপি-জামায়াত এবং ১/১১-এর কুশীলবরা পরাজিত হয়েছে। এখনো শকুনের নজর রয়েছে, তাই সাবধান থাকতে হবে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীরা গত নির্বাচনের আগে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। কিন্ত শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে তারা সেটা করতে সক্ষম হয়নি।

তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাংলাদেশের একজন দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন। সংকটের সময়ে ধৈর্য ধরেছেন এবং সব চাপের মধ্যে অবিচল থেকেছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে দলের সাধারণ সম্পাদক ছিলেন এবং জননেত্রী শেখ হাসিনার সময়েও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওয়ান-ইলেভেনের সংকটের সময়ে যখন দলের সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছিল, সেই সময় তিনি দলকে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে সুসংগঠিত করে রেখেছিলেন। সব প্রতিকূলতার মধ্যে অবিচল থেকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। সে কারণে জননেত্রী শেখ হাসিনা তাকে ভালোবাসতেন এবং তার প্রতি আস্থা রাখতেন। তিনি অনেক চাপের মধ্যে থেকেও কখনো বিচলিত হননি। জিল্লুর রহমানের নেতৃত্বে শুধু শেখ হাসিনা কারাগার থেকে মুক্ত হয়েছিলেন তা নয়, খালেদা জিয়াও কারাগার থেকে মুক্ত হয়েছিলেন।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনাকে কারাগারে থাকা অবস্থায় কখনো বিচলিত হতে দেখিনি। যদি শেখ হাসিনা না থাকতেন তাহলে গণতন্ত্রের মুক্তি হতো না।
হাছান মাহমুদ আরও বলেন, জিল্লুর রহমান বাংলাদেশের একজন সেরা রাজনীতিবিদ। তিনি রাজনীতিতে অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন। যেখানে যে পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে তিনি রাজনীতি করতেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আদর্শ ও নেতৃত্ব আওয়ামী লীগ সারা জীবন মনে রাখবে। আওয়ামী লীগের হাল ধরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দায়িত্ব দিয়েছিলেন। সে সময় তিনি অসুস্থ থাকার পরও সাংবাদিকদের কাছে দেশের পরিস্থিতি নিয়ে গুছিয়ে কথা বলেছিলেন। সে সময় আওয়ামী লীগের অবস্থা ভালো ছিল না। তার বলিষ্ঠ নেতৃত্বে দল ঐক্যবদ্ধ হয়েছিল।

জিল্লুর রহমান পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান খোকা, ডাক্তার দিলীপ কুমার রায়, শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT