1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে কানাডা, ন্যাটোকে সন্তুষ্ট করার চেষ্টা

banglarakash
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৮০ Time View

চলতি বছরে ন্যাটোর দুই শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা অর্জনে কানাডা সরকারের অঙ্গীকারকে নিশ্চিত করতে বিলিয়ন বিলিয়ন ডলার প্রতিরক্ষা ব্যয় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শুক্রবার (৮ আগস্ট) এই প্রতিরক্ষা ব্যয় পরিকল্পনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এপ্রিল মাসে দায়িত্ব গ্রহণের পর থেকেই কার্নি একাধিকবার সতর্ক করে বলেছেন, কানাডার সেনাবাহিনী ক্রমবর্ধমান হুমকির মোকাবিলায় যথেষ্ট প্রস্তুত নয়। তিনি রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনে আর্কটিকে কানাডার সার্বভৌমত্ব ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি ও বৈশ্বিক নিরাপত্তা কাঠামো গঠনে যুক্তরাষ্ট্রের ক্রমশ অনিশ্চিত ভূমিকার কথা উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের নিরাপত্তাকে অবহেলা করেছি। ফলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা এবং শীতল যুদ্ধ-পরবর্তী সময়ে পুনর্গঠিত আন্তর্জাতিক ব্যবস্থা এখন চাপের মুখে রয়েছে। কার্নি ঘোষণা করেছেন, সেনাবাহিনীর সর্বনিম্ন পদমর্যাদার সদস্যদের জন্য ২০ শতাংশ বেতন বৃদ্ধি করা হবে। সৈন্যদের এই বেতন বৃদ্ধিতে ২ বিলিয়ন কানাডিয়ান ডলার (১.৫ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয় হবে। এ অর্থ এই বছরের জন্য পরিকল্পিত নতুন ৯ বিলিয়ন কানাডিয়ান ডলারের সামরিক বিনিয়োগের অংশ। এছাড়াও যুদ্ধযান, ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জামে বিনিয়োগ করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মিত্রদের জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের অঙ্গীকার করার দাবি জানিয়েছেন এবং সতর্ক করেছেন যে পর্যাপ্ত অর্থ ব্যয় না করলে যুক্তরাষ্ট্র সেই দেশগুলোকে সুরক্ষা দিতে অস্বীকার করতে পারে। কার্নি নিশ্চিত করেছেন, কানাডা এ বছর ন্যাটোর দুই শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ করবে এবং ২০৩৫ সালের মধ্যে বার্ষিক জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে বিনিয়োগের নতুন অঙ্গীকার পূরণের পরিকল্পনা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT