1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ চোট কাটিয়ে ফেরার পথে নেইমার, মেডিকেল রিপোর্টে ইতিবাচক অগ্রগতি ইরান-ইসরাইল উত্তেজনায় সাময়িক বিরতি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি অব্যাহত তিতাস গ্যাসক্ষেত্রে উৎপাদন হ্রাস, জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত অবৈধ বিদেশি ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানে মালয়েশিয়া, দেশব্যাপী অভিযান জোরদারের নির্দেশ

‘পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, ও সঙ্গে থাকলে সেটাই আমার ঘর’

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২২৩ Time View

চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর গাঁটছড়া বাঁধেন বলিউড তারকা কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। বিয়ের আগে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কের বিষয়ে মুখ খুলেছেন নায়িকা। বললেন সিদ্ধার্থই তার বেস্ট ফ্রেন্ড, তার ঘর।

কিয়ারা সাক্ষাৎকারে জানান, তিনি সত্যিকারের ভালোবাসায় বিশ্বাসী। নিজেকে ভীষণ সৌভাগ্যবতী বলে মনে করেন সিদ্ধার্থের মতো একজন মানুষকে নিজের জীবনে পেয়ে।

ভারতীয় এক গণমাধ্যমে কিয়ারা বলেন, আমার সদ্যই বিয়ে হয়েছে। তাও লাভ ম্যারেজ। ফলে আমি তো ভালোবাসায় বিশ্বাস করবই।

তিনি আরও বলেন, দেখুন ঘর তৈরিই হয় দুজন মানুষকে দিয়ে। আর আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী বলে মনে করি যে, আমি যে মানুষটাকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি, যার সঙ্গে গোটা জীবন কাটাব বলে ঠিক করেছি, সে আমার বেস্ট ফ্রেন্ড। আমার জন্য ওই সব কিছু। ওই আমার বাড়ি, ওই আমার ঘর— সবটা। দুজন পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমার কাছে— ও সঙ্গে থাকলে সেটাই আমার ঘর।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT