1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

পুলিশি বাধায় মানববন্ধন করতে পারেনি ফরিদপুরের ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৪০ Time View

বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরে পুলিশের বাধার কারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ ফোরামের উদ্যোগে পূর্ব নির্ধারিত মানববন্ধন কর্মসূচি পালন করতে পারেনি জেলার বিভিন্ন স্থান থেকে আগত চেয়ারম্যান ও সদস্যরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে দশটার দিকে তারা ইউনিয়ন পরিষদ ফোরামের আহ্বানে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন করার চেষ্টা করে। কিন্তু আগে থেকেই সেখানে পুলিশ অবস্থান নেয় এবং মানববন্ধনকারীরা আসলে তাদেরকে সরিয়ে দেয়।

পরে মানববন্ধনকারীরা ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হলে পুলিশ সেখান থেকেও তাদেরকে সরিয়ে দেয়।

ফলে তারা মানববন্ধন কর্মসূচি পালন করতে পারেনি।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা দুই নং নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শাহিন আলম শাহাবুর, মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়াjসহ মানববন্ধনকারীরা জানান, শান্তিপূর্ণভাবে তারা মানববন্ধন করার চেষ্টা করলেও পুলিশ মানববন্ধন করতে দেয়নি। তারা জানান জনগণের নির্বাচিত প্রতিনিধি তাই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদের শপদে আসীন রাখতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাতে তারা এসেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT