1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

পাঞ্জাবের অধিবেশনে হট্টগোল, স্পিকারকে টানাহেঁচড়া

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৪৮৫ Time View

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী পদের জন্য ভোট হচ্ছে শনিবার (১৬ এপ্রিল)। এ উপলক্ষে স্থানীয় সময় সকাল ১১ টা ৩০ মিনিটে শুরু হয় প্রাদেশিক পার্লামেন্টের অধিবেশন। কিন্তু সদ্য ক্ষমতায় বসা পিএমএল–এন–র আইনপ্রণেতা ও ইমরান খানের দল পাকিস্তান পিপলস পার্টির (পিটিআই) আইনপ্রণেতাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। তোপের মুখে পড়েন ডেপুটি স্পিকার সরদার দোস্ত মুহাম্মদ মাজারি।

জানা গেছে, দুই দলের আইনপ্রণেতারা অধিবেশনে উপস্থিত হওয়ার পর শুরু হয় হইচই। এসময় ডেপুটি স্পিকার সরদার দোস্ত মুহাম্মদ মাজারি পিটিআইয়ের আইনপ্রণেতাদের তোপের মুখে পড়েন। একপর্যায়ে তারা তাকে টানাহেঁচড়া শুরু করেন। পরে দ্রুত তিনি স্পিকারের আসন ছেড়ে বের হয়ে যান। প্রাদেশিক পার্লামেন্টের ভোট পরিচালনা করা কথা ছিল তার।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে প্রার্থী হয়েছেন হামজা শাহবাজ এবং পাকিস্তান পিপলস পার্টির (পিটিআই) সমর্থিত পিএমএল–কিউয়ের চৌধুরী পারভেজ এলাহী। লাহোর হাইকোর্টের নির্দেশে পাঞ্জাবের এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

গত বুধবার লাহোর হাইকোর্ট হামজার নির্বাচন নিয়ে করা সংশ্লিষ্ট আবেদন খারিজ করেন এবং ডেপুটি স্পিকারকে পুনর্বহাল করেন। একই সঙ্গে ১৬ এপ্রিল ভোটাভুটির এ নির্দেশনা দেন।

সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টে অনাস্থা ভোটের আগে পাঞ্জাব প্রদেশের গভর্নর চৌধুরী সারওয়ারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগে চৌধুরী মুহাম্মদ সারওয়ারের কাছে উসমান বুজদার তার পদত্যাগপত্র দাখিল করেন এবং মুখ্যমন্ত্রীর পদটি খালি হয়।

পাকিস্তানের চারটি প্রদেশ হলো বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া, পাঞ্জাব ও সিন্ধ। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো পাঞ্জাব। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে হলে ৩৭১ ভোটের মধ্যে ১৮৬টি ভোটের প্রয়োজন। যেখানে পিটিআই’র আছে ১৮৩ জন আইনপ্রনেতা। পিএমএল–কিউ’র আছে ১০, পিএমএল–এন’র আছে ১৬৬ এবং পিপিপি’র আছে ৭ জন আইনপ্রনেতা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT