1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

পশ্চিমারা ইউক্রেনকে সমঝোতায় আসতে দিচ্ছে না: রাশিয়া

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৩৯৩ Time View

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে সমঝোতায় বসতে দিচ্ছে না পশ্চিমা দেশগুলো।

শনিবার তিনি স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দোষারোপ করেন।

এ সময় সেরগেই ল্যাভরভ আরও বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমা দেশগুলোই।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বাধীন পশ্চিমা জোট ইউক্রেনকে আরও বিপদে ফেলে দিচ্ছে।

দুই মাস আগেই রাশিয়ার সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছিল ইউক্রেন, কিন্তু এখন পশ্চিমাদের প্ররোচনায় পড়ে তারা ভিন্ন কথা বলছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত ৪ হাজার ১১৩ জন বেসামরিক লোকজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৪ হাজার ৯১৬ জন। তবে বেসরকারি হিসাব মতে এ সংখ্যা আরও অনেক বেশি।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT