1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

নৌকার মাঝি হতে চান শাকিল খান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩২৬ Time View

একসময়ের সিনেমা জগৎ কাঁপানো জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান অনেক দিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত। সম্প্রতি রাজনীতিতে ওতপ্রোতভাবে সক্রিয় হয়েছেন এ নায়ক। বর্তমানে তাকে জনসংযোগ করতেও দেখা যাচ্ছে। এক কথায় বলা যেতে পারে, তিনি এখন রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করছেন।

এদিকে মোংলা-রামপাল (বাগেরহাট-৩ আসন) নৌকার নতুন প্রার্থী দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন শাকিল খানসহ স্থানীয় সম্ভাব্য চার মনোনয়নপ্রত্যাশী প্রার্থী।

সোমবার বিকাল ৫টায় মোংলাবন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে কৃষক লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে শোকসভার আয়োজন করা হয়।

সেখানে বক্তব্য দেন বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু সাঈদ, মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আবু হানিফ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহসভাপতি চিত্রনায়ক শাকিল খান।

বক্তব্যে মনোনয়নপ্রত্যাশীরা বলেন, চারজনের মধ্যে যে কোনো একজনকে প্রার্থী দেওয়া হলে নৌকা জিতবে। এ ছাড়া অন্য কাউকে নৌকা দেওয়া হলে এখানে অর্থাৎ মোংলা-রামপালের নদীতে সেই নৌকা চলবে না। তাতে নৌকার ভরাডুবি হবে। তাই নৌকার মাঝি পালটাতে হবে।

এ সময় চিত্রনায়ক শাকিল খান বলেন, দীর্ঘদিন ধরে আমরা নিজেদের দলের জন্য কাজ করছি। প্রার্থিতা পেলে আশা করছি এলাকার সর্বোচ্চ উন্নয়নে ভূমিকা রাখব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT