1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ যুক্তরাষ্ট্রের দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু, প্যারাগুয়েকে ৪-১ গোলে হারাল স্বাগতিকরা ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিমি বেগে দমকা হাওয়ার শঙ্কা আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার হরমুজ প্রণালীতে উত্তেজনা, একাধিক ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগ ব্রাজিলসহ রোববারের খেলার পূর্ণ সূচি এফবিআই ড্রোনে অনুপ্রবেশের দাবি, বিশ্বকাপ ঘিরে নতুন সাইবার হুমকি নিখোঁজের ২৪ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

দূর্গাপুজাকে কেন্দ্র করে কেউ সমাজের শান্তি শৃংখলা যেন নষ্ট না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে – জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৪ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

দূর্গাপুজাকে কেন্দ্র করে কোন মতলববাজ সমাজের শান্তি শৃংখলা নষ্ট করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে সবাইকে । বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বৈষম্য বিরোধী আন্দোলনে ঘাতকদের হাতে কুষ্টিয়ায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে দেখা করতে যাওয়ার পথে আজ রবিবার সকাল ৭টায় ফরিদপুর শহরতলীর মুন্সী বাজার বাইপাস এলাকায় যাত্রা বিরতিতে এ কথা বলেন।
তিনি আরো বলেন, শহীদ পরিবারের ক্ষতি যেন আল্লাহ পুষিয়ে দেন। আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন। মাবুদের দরবারে শুকরিয়া সাড়ে ১৭ বছর যে যন্ত্রনা জাতির বুকের মধ্যে চেপে ছিল তিনি তা দুর করে দিয়েছেন। আকাশে এখনও কাল মেঘ আছে আল্লাহ যেন তা সরিয়ে দেন। আকাশ যেন ফর্সা হয় দিনের আলোয় যেন বাংলাদেশ ঝলমল হয়ে উঠে।
সাম্প্রদায়িক ‌ সম্প্রীতির দেশ বাংলাদেশ সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় পুজা আসতেছে সে ব্যাপারে আমরা সজাগ থেকে পাশে থেকে তাদেরকে সহযোগিতা করব। যাতে কোন মতলববাজ আমাদের শান্তি শৃংখলা নষ্ট করতে না পারে। ৫ আগষ্টের পর আমরা যে দায়িত্ব পালন করেছিলাম সে দায়িত্ব আবারও পালন করা লাগতে পারে আপনারা সতর্ক থাকবেন। উলামা এবং ইসলামীদল গুলো অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে যারা মাইনরিটি মাইনরিটি বলে মানুষের ঘারে চেপে মুসলমানদের বেইজ্জত করতে চায় তারা বসে নেই কিন্তু এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। এ দুস্কৃতিকারিরা যেন ফাকতালে কোন অঘটন ঘটাতে না পারে শৃংখলা নষ্ট করতে না পারে সে জন্য সমাজের সর্বস্তরের মানুষদের নিয়ে তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে ইনশাল্লাহ।
এ সময় ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দিন,নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুল তাওয়াব, পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারী ইব্রাহিম মুনতাজির তাকিম সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT