1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

দুর্গোৎসবে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে – ফরিদপুরে জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪১ Time View

বাংলার আকাশ ডেস্কঃ
শারদীয় দূর্গা উৎসবে ফরিদপুরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করাসহ সব ধরনের অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ভূমিকায় থাকবে বলে জানিয়েছেন ফরিদপুরে জেলা প্রশাসক জনাব কামরুল হাসান মোল্লা। তিনি বলেন, প্রতিটি মন্দিরের কমিটির সক্রিয়তার পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে, যাতে এই উৎসব সার্বজনীন রূপ নেয়। বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা পূজা উদযাপন কমিটির ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে প্রস্তুতিমূলক সভায় এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল খালিদ, পুলিশ সুপার আব্দুল জলিল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দীকি, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান সাহা, সহ-সভাপতি ডা. অপু সাহা, শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার প্রমুখ। জেলা প্রশাসক বলেন, বিগত দিনের মতো এ বছরও শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজেদের সচেতন থাকতে হবে। বিশেষ করে রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত প্রতিটা মন্দিরের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরার ব্যবস্থা করার ওপর গুরুত্ব আরোপ করে জেলা প্রশাসক বলেন, কোনো মন্দিরে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলে প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি। এবার ফরিদপুরে ৭২৮টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। গত বছর হয়েছিল ৮০৮টি মণ্ডপে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT