1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

‘দইজ্জার তল দিয়া গাড়ি চলে’, নিয়ে এলাম উপহার: প্রধানমন্ত্রী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৩১০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। ‘দইজ্জার তল দিয়ে গাড়ি চলে’। নদীর তল দিয়েই গাড়ি চলাচল করবে। এই যে দইজ্জার তল দিয়ে গাড়ি চলার ব্যবস্থা, এটা হল টানেল। যত বেশি ব্রিজ করব, তত নদী ভাঙন বাড়বে। সেজন্য সিদ্ধান্ত নিয়েছি, নদীর তল দিয়ে টানেল করে দেব।

শনিবার সকালে পতেঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তারপর টানেল পার হয়ে নদীর দক্ষিণ তীরে আনোয়ারায় গিয়ে আওয়ামী লীগের জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ৩.৩১৫ কিলোমিটার দীর্ঘ এই টানেল কেবল ঢাকা-চট্টগ্রাম না, সমগ্র বাংলাদেশের আঞ্চলিক যোগাযোগে ‘বিরাট ভূমিকা রাখবে’ বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় এতবড় টানেল এই প্রথম। বঙ্গবন্ধু টানেল নির্মাণে সহযোগিতা দেওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তিনি ধন্যবাদ জানান।

শেখ হাসিনা বলেন, ‘চীন সফরে গিয় তাদেরকে বলেছিলাম, সঙ্গে সঙ্গে রাজি হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদেরর সরকারের লক্ষ্য, দেশ আরো উন্নত হোক। কক্সবাজার যেতে বহুত সময় লাগত, আজ এত সময় লাগবে না। ঢাকা থেকে এসে এখন চট্টগ্রাম শহরের ভেতরে ঢুকে যানজটে পড়তে হবে না। এশিয়ার হাইয়ের সঙ্গে সংযুক্ত করব, যা আমাদের উন্নয়নের অবদান রাখবে।

এসময় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতাদের ভূমিকার স্মরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT