1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

তীব্র গরমে বেঁকে যাচ্ছে রেললাইন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৩২৬ Time View

তীব্র গরমে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শুক্রবার ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া যায় পাবনার ঈশ্বরদীতে। আবহাওয়া অফিসের ভাষায় এটা অতি তাপপ্রবাহ। এর ফলে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের কাছে একটি রেললাইনের পাত বেঁকে যায়।

শনিবার সকাল থেকেও অতি তাপমাত্রা অনুভব হচ্ছে। রেল পাত বেঁকে যাওয়ায় অল্পের জন্য বড় অঘটন থেকে রক্ষা পায় খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস। এছাড়া আরও দুটি আন্তঃনগর ট্রেন এক ঘণ্টার বেশি দেরিতে গন্তব্যে ছেড়ে যায়।

ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। পরে রেলওয়ে অফিসের লোকজন দুই ঘণ্টা রেললাইনের ওপর পানি ঢেলে তাপমাত্রা কমিয়ে আনার পর বেঁকে যাওয়া রেলপথ স্বাভাবিক করেন।

রেলওয়ের ঈশ্বরদী বাইপাস স্টেশনে কর্মরত শ্রমিক শুভ হোসেন জানান, কপোতাক্ষ ট্রেনটি ঈশ্বরদী স্টেশন ছাড়ার পর ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে যে লাইনে ট্রেনটি যাচ্ছিল সেই রেললাইন দূর থেকে দেখে বাঁকা মনে হচ্ছিল। তাৎক্ষণিকভাবে স্টেশন মাস্টার তাওলাদ হোসেন বিষয়টি দেখে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তাদের অবহিত করেন।

খবর পেয়ে বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা, সহকারী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রেনকে পেছনে এনে অন্য রেললাইন দিয়ে কপোতাক্ষ ট্রেন থ্রো পাস করার ব্যবস্থা নেন।

বেঁকে যাওয়া রেললাইনে ছিল খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস। প্রথমে ট্রেনটি থামিয়ে ঈশ্বরদী লোকোসেডের নিকটবর্তী রেললাইন দিয়ে পেছনে টেনে নেয়া হয়। তারপর অপর একটি লাইনের মাধ্যমে রাজশাহীর উদ্দেশ্যে প্রায় ১ ঘণ্টা পরে ছেড়ে যায়।

ঈশ্বরদী বাইপাস স্টেশনের মাস্টার তাওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রচন্ড রোদে দূর থেকে দেখে মনে হচ্ছিল অতি তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে গেছে। পরে রেলওয়ে শ্রমিকরা রেললাইনের ওপর পানি ঢেলে উত্তাপ কমিয়ে আনার পর রেলপথ স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT