1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সকালে খালি পেটে জিরা পানি পানের যত উপকারিতা মেহেরপুরে পরীক্ষার নক্লের ভিডিও করায় সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই নতুন বাইক কিনে ফেরার পথে মিরসরাইয়ে লরির ধাক্কায় দুই তরুণ নিহত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা যাত্রাবাড়ী থানা থেকে পালানো সেই নারী আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার ঢাকার ৪১৬ বছর পূর্তিতে জবি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা গাজীপুরের কোনাবাড়ীতে জরুরি রক্ষণাবেক্ষণ: আজ সকাল থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ ঢাকাসহ ১১ জেলায় দুপুরের মধ্যে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সংকেত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি রোনালদোর দারুণ গোলে জয়রথ অব্যাহত আল নাসরের, শীর্ষে থেকে উড়ছে দল

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে জবি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৪ Time View
: জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শিক্ষক-শিক্ষার্থীদের আনন্দ শোভাযাত্রার দৃশ্য।
শোভাযাত্রায় পুরান ঢাকার খাদ্যসংস্কৃতি ও ঐতিহ্যের নানাবিধ প্রতিকৃতি প্রদর্শন করেন জবির শিক্ষার্থীরা। (ছবি: সংগৃহীত)

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি স্মরণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা দিবস ২০২৬ হৃদয়ে ঢাকা’ উদযাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহযোগিতায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ঐতিহাসিক ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে ফুটিয়ে তোলেন।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় এই আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবী সংগঠন এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টরিয়াল বডি, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও জবি ছাত্রদলসহ বিভিন্ন ছাত্রসংগঠন, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা এতে অংশ নেন।

শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী জীবনযাত্রার প্রতীকী রূপ প্রদর্শন। এতে বড় আকারের স্টিমার, বাকরখানি, জিলাপি, ঘুড়ি ও নাটাইয়ের বিশাল প্রতিকৃতি তৈরি করে প্রদক্ষিণ করা হয়। পাশাপাশি জবির সংগীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা শোভাযাত্রায় এক উৎসবমুখর আমেজ তৈরি করে।

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক, কোর্ট চত্বর, রায়সাহেব বাজার ও গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে শোভাযাত্রাটি নগর ভবনে গিয়ে শেষ হয়। পুরান ঢাকার অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমন সক্রিয় অংশগ্রহণ ঢাকা দিবসের পুরো আয়োজনকে এক ভিন্ন মাত্রা এনে দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT