1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা

banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৫৫ Time View

গত বছর ৩ জুলাই ঝটিকা সফরে ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

এবার আসছেন ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার আনহেল দি মারিয়া। এ বছর মে-জুনে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে তার। মার্তিনেজের মতো দি মারিয়াও কলকাতা হয়ে ঢাকায় আসবেন।

এর আগে গত ১৮ অক্টোবর কিংবদন্তি ব্রাজিলীয় ফুটবলার রোনালদিনহো ঢাকায় এসেছিলেন। কলকাতার স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত ঢাকায় আনছেন ৩৫ বছর বয়সি উইঙ্গার দি মারিয়াকে। রোনালদিনহো ও মার্তিনেজও কলকাতা হয়ে ঢাকায় এসেছিলেন শতদ্রুর মাধ্যমে।

বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলছেন দি মারিয়া। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের এই সাবেক তারকা। কলকাতার গণমাধ্যমের খবর, সেখানে দুদিন থাকার পর দি মারিয়া দেড়দিনের জন্য বাংলাদেশ সফর করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT