1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

টাঙ্গাইল শাড়ি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৭ Time View

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশ না ভারতের- এ বিতর্কের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা আমাদের। অন্য কেউ নিতে পারবে না।

প্রধানমন্ত্রী এও জানান, এই পণ্য যে আমাদের- সেটি বোঝানোর জন্য তিনি নিজে এই কাপড় টানা কয়েক দিন পরেছেন।

শুক্রবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইল শাড়ি নিয়ে নিজের কৌশলী অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এটা যে আমাদের, সেটা দেখানোর জন্য আমি কয়েকদিন একটানা শুধু টাঙ্গাইলই পরলাম যে, এটা আমাদের, কাজেই অন্য কেউ নিতে পারবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা জানান, তার পরনের শাড়িটি ফ্রেঞ্চ শিফন নয় (খালেদা জিয়ার বহুল ব্যবহৃত দামি শাড়ি) শফিপুর আনসার একাডেমি থেকে কেনা একটি তাঁতের শাড়ি।  এই শাড়িকে তিনি শফিপুর শিফন বলে পরিচয় করিয়ে দেন।

তিনি বলেন, এটা বুঝতে হবে যে আমি এদেশের মাটি ও মানুষের সঙ্গে আছি। টাঙ্গাইলের তাঁতের শাড়িও আমি ব্যবহার করি এবং এর পেটেন্ট রাইটসের জন্য আবেদন করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ‘বাংলার টাঙ্গাইল শাড়ি’ বা ‘টাঙ্গাইল শাড়ি অব বেঙ্গল’ নামে একটি শাড়িকে জিআই স্বীকৃতি দেয় ভারতের শিল্প মন্ত্রণালয়। এতে তীব্র বিতর্কের জন্ম দেয়। টাঙ্গাইল বাংলাদেশের এলাকা ও টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের নিজস্ব পণ্য হওয়ার পরও ভারত কিভাবে তা নিজেদের পণ্য হিসেবে জিআই স্বীকৃতি পায়, সেই প্রশ্ন ওঠে।

এরপর বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো এই শাড়ির জিআই স্বীকৃতির জন্য উদ্যোগী হয়। টাঙ্গাইল জেলা প্রশাসন ৬ ফেব্রুয়ারি টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতির আবেদন করে। পরে তা অনুমোদন করে গেজেট প্রকাশ করে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর। এরপর ১১ ফেব্রুয়ারি টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃত সাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লার জিআই পণ্য হিসেবে স্বীকৃতির সনদ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও সচিব জাকিয়া সুলতানা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT