1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

‘জিডি কোনো ফ্যাক্টর নাকি’, নায়িকা রিয়ার অভিযোগ প্রসঙ্গে হিরো আলম

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২৭৪ Time View

ইউটিউবে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তারই সিনেমা ‘টোকাই’-এর নায়িকা রিয়া চৌধুরী।

গত শুক্রবার রাজধানীর বাড্ডা থানায় তিনি এই জিডি করেন। তার অভিযোগ ফেসবুকে হিরো আলমের পেজ ব্যবহার করে তাকে গালাগালি করা।

জিডির বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, জিডি হয়েছে। তবে এটা সাইবার সংক্রান্ত অভিযোগ হওয়ায় জিডিটি পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হবে।
জিডিতে রিয়া চৌধুরী অভিযোগ করেন, গত ৭ জুন বিকালে হিরো আলমের ফেসবুক পেজ ‘হিরো আলম বগুড়া’ থেকে রিয়ামণি (২৭) নামের এক মেয়ে অশ্লীল গালাগালি করে। এর পেছনে হিরো আলমের ইন্ধন রয়েছে। যে কারণে আমার সামাজিকভাবে মানহানি ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য–উপাত্ত না থাকার কারণে আপাতত সাধারণ ডায়েরি করা হলো। ভবিষ্যতে তথ্য–উপাত্তের ভিত্তিতে/প্রয়োজন সাপেক্ষে মামলার আবেদন করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে হিরো আলম  বলেন, ‘আমার নামে তো অনেকেই জিডি করে। আমার পেজ থেকে একটি ভিডিও আপলোড হয়েছে। এতে যে বক্তব্য আছে তাতে রিয়া চৌধুরীর নাম বলা হয়নি। কিন্তু সে অভিযোগ করছে তাকে নাকি গালিগালাজ করা হয়েছে।

‘আর পেজতো আমি চালাই না। পেজ অ্যাডমিনরা চালায়। সে প্রমাণ করুক যে আমি তাকে গালিগালাজ করেছি। এছাড়া জিডি কোনো ফ্যাক্টর নাকি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT