1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন সুস্মিতা সেন

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৪০৫ Time View

ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে প্রেমের ঘোষণা দিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি।

সামাজিকমাধ্যম টুইটারে এক পোস্টে সুস্মিতাকে নিজের ‘বেটার হাফ’ বলে উল্লেখ করেন ললিত।এরপরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

ললিতের শুরুর টুইটটা বেশ রহস্যঘনই ছিল। সেখানে তিনি দুজনের একান্ত সময়ের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, ‘পরিবারের সঙ্গে মালদ্বীপ এবং সার্ডিনিয়ায় ঘুরে লন্ডনে এলাম। আমার বেটার হাফ সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয়। শেষ পর্যন্ত নতুন জীবনের শুরু। মনে হচ্ছে যেন চাঁদে উঠে গিয়েছি।’

সেই টুইটের ‘বেটার হাফ’ কথাটাই যত গুঞ্জনের জন্ম দিয়েছে। নেটপাড়ায় তখন আলোচনা, বিয়েটাও কি সেরে ফেলেছেন দুজনে? তবে কিছুক্ষণের মধ্যেই নতুন পোস্ট শেয়ার করে ললিত মোদি। সেখানে তিনি লেখেন ‘আমরা শুধু ডেটিং করছি।’

আইপিএলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত লেখেন, ‘নতুন জীবন শুরু, তবে বিয়ে নয়, শুধু প্রেমই করছি আমরা। তবে সেটাও (বিয়ে) হবে একদিন।’

২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার সময় এর প্রধান ছিলেন ললিত। টি২০ ক্রিকেট যে আগামী দিনে ভারতে জনপ্রিয় হতে চলেছে, তা তিনি আগেই বুঝতে পেরেছিলেন বলে সংশ্লিষ্ট মহলের অনেকেই মানেন।

পরে সেই আইপিএল নিয়েই টাকা তছরুপের অভিযোগ ওঠে ললিতের বিরুদ্ধে। তদন্তের মাঝেই ২০১০ সালে দেশ ছাড়েন তিনি। সেই থেকেই লন্ডনে বসবাস করছেন তিনি।

অন্য দিকে, ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর শিরোপা পান সুস্মিতা সেন। ১৯৯৬ সালে ‘দস্তক’ দিয়ে ছবির জগতে হাতেখড়ি। ‘বিবি নম্বর ওয়ান’, ‘ম্যায়নে প্যার কিঁউ কিয়া’, ‘ম্যায় হু না’-র মতো ছবিতে অভিনয় করেন। শেষ বার ‘আরিয়া’ ওয়েবসিরিজে দেখা গিয়েছিল সুস্মিতাকে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT