1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কাবা শরিফ পরিচ্ছন্নতার কাজে অংশ নিলেন সৌদি যুবরাজ

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩০৭ Time View

বাংলার ডেস্ক রিপোর্টঃ-

নিয়মানুযায়ী প্রতি বছর দুবার কাবা শরিফ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়। জমজমের পানির সঙ্গে গোলাপজল মিশিয়ে ধৌত করা হয় পবিত্র কাবাঘর।

সে হিসাবে সোমবার আরবি ১৪৪৪ হিজরি সালের প্রথমবার মুসলিম উম্মাহর সবচেয়ে পবিত্রতম এ স্থাপনা ধৌত করা হয়। এ বছর কাবা শরিফের পরিচ্ছন্নতার কাজে অংশ নিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে আরব নিউজ। এতে বলা হয়, দেশটির শাসক বাদশাহ সালমানের পক্ষে পরিচ্ছন্নতার কাজ করেন তার ছেলে মোহাম্মদ।

খবরে বলা হয়, আল হারামাইনিশ শারিফাইনের প্রধান তত্ত্বাবধায়ক শায়খ আব্দুর রহমান আস সুদাইস যুবরাজ ও তার সঙ্গীদের স্বাগত জানান। কাবা শরিফে পরিচ্ছন্নতা কাজের সময় সৌদি যুবরাজের সঙ্গে দেশটির ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল ও সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।

আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়ার আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাবা শরিফ তাওয়াফ করেন এবং সেখানে নামাজ আদায় ও প্রার্থনা করেন।

প্রসঙ্গত, কাবাঘর গোসলের এ ধারাবাহিকতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শুরু হয়েছে।

মক্কা বিজয়ের পরে কাবাঘর থেকে মূর্তি অপসারণ শেষে তিনি সর্বপ্রথম তা ধৌত করেন। পরে খোলাফায়ে রাশেদাও এই ধারা অব্যাহত রাখেন।

সুন্নতের অনুসরণে বর্তমান শাসকরাও কাবাঘর ধোয়ার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT