1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ওটিটিতে এলো পরীমনির ‘পাফ ড্যাডি’

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৪ Time View

পরীমনি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’ বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।

রহস্যে ঘেরা অদৃশ্য এক শক্তির ছোঁয়া, আধ্যাত্মিক ও বাস্তবতার সমন্বয়ে নির্মিত হয়েছে ‘পাফ ড্যাডি’। এতে পরীমনিকে দেখা যায় উঠতি নায়িকার চরিত্রে। যে তার সিনেমা হিট করতে ‘পাফ ড্যাডি’র শরণাপন্ন হন!

অন্যদিকে সজলকে দেখা যায় রাজনীতিবিদের চরিত্রে। যে নির্বাচনের আগে নমিনেশন কিনতে ‘পাফ ড্যাডি’র কাছে দোয়া চাইতে যান। শুধু রাজনীতিবিদ কিংবা নায়িকাই নন, ‘পাফ ড্যাডি’র রহস্যের জালে আটকে পড়তে দেখা যায় সাধারণ মানুষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও!

সত্যিই কি অলৌকিক ক্ষমতার অধিকারী এই পাফ ড্যাডি, নাকি সবই ভণ্ডামি! নাকি এর আড়ালে অন্য কিছু আছে?

সহীদ উন নবী’র পরিচালনায় তারকা বহুল এই ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, বিজরি বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদসহ অনেকে।

থ্রিলারধর্মী ও সাসপেন্সে ভরপুর গল্পে নির্মিত ‘পাফ ড্যাডি’ ২০ টাকা দিয়ে সাবক্রাইব করে দর্শকদের উপভোগ করতে হবে।

বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, অনেক ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাই। সব কিছু কাটিয়ে আমরা একটি ভালো কনটেন্ট দেওয়ার চেষ্টা করেছি।

এখানে প্রত্যেক শিল্পী-কলাকুশলী অনেক সাপোর্ট করেছেন। এর ফলে আমরা ‘পাফ ড্যাডি’ মুক্তি দিতে পেরেছি। আমাদের বিশ্বাস— কনটেন্টটি দর্শকরা উপভোগ করবেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT