1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয়ে হাত-পা কাঁপছিল রণবীরের!

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৩১৮ Time View

বলিউডে প্রেমিক হিসেবে কম সুনাম নেই রণবীর কাপুরের। এক সময় বলিপাড়ায় কান পাতলেই তার প্রেমের গুঞ্জন শোনা যেতো।

সম্প্রতি বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করে সংসারী হয়েছেন রণবীর। তবে, আলিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার আগে পর্যন্ত নিজের প্রেমের জন্য একাধিক বিতর্কের সম্মুখীন হয়েছেন তিনি।

সেই রণবীরই নাকি পর্দায় প্রেম করতে গিয়ে লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন!সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়ে খোলসা করলেন অভিনেতা নিজেই।

২০১৬ সালে মুক্তি পাওয়া করণ জোহর পরিচালিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ অভিনয় করেছিলেন রণবীর কাপুর।

ওই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চনও। ছবির চিত্রনাট্য অনুযায়ী প্রেমিক যুগলের ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর ও ঐশ্বর্যা। বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যেও দেখা গিয়েছিল তাদের দু’জনকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানান, ঐশ্বরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয় করতে গিয়ে নাকি হাত-পা কাঁপছিল তার।

অভিনেতা বলেন, আমি তো লজ্জায় মরে যাচ্ছিলাম, আমার হাত-পা কাঁপছে। কখনও কখনও তো তার গালে স্পর্শ করতে গিয়েও আমি অস্বস্তিতে পড়েছি।’

তা হলে শেষ পর্যন্ত কোন ওষুধে সেরেছিল রণবীরের এই অসুখ? রণবীর জানান, তার অস্বস্তি দেখে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন ঐশ্বরিয়া নিজেই।

রণবীরকে কিন্তু-কিন্তু করতে দেখলেই ঐশ্বরিয়া বলতেন, হয়েছেটা কী তোমার! আমরা অভিনয় করছি, ঠিক করে নিজের কাজটা করো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT