1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

এলপিজির দাম কমে এখন ৯৯৯ টাকা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৩১৮ Time View

দাম কমেছে ১২ কেজির সিলিন্ডারের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজিতে এবার ৭৫ টাকা দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাইয়ের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। জুনে এ দাম ছিল ১ হাজার ৭৪ টাকা। সোমবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর করা হয়।

 

 

বিইআরসি’র চেয়ারম্যান মো. নূরুল আমিন সোমবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন।

 

২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে সমন্বয় করা হয় দাম। বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় ৮৩ টাকা ২১ পয়সা, যা গত মাসে ছিল ৮৯ টাকা ৪৮ পয়সা। এ হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

 

তবে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম বাড়ানো হয়নি। আর গাড়িতে ব্যবহৃত গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৪৬ টাকা ৫৯ পয়সা, যা এত দিন ছিল ৫০ টাকা ৯ পয়সা। প্রতি লিটারে দাম কমেছে ৩ টাকা ৫০ পয়সা।

 

বিইআরসি সূত্রে আরও জানা যায়, বোতলজাতকৃত বেসরকারি এলপিজির দাম ভোক্তা পর্যায়ে সাড়ে ৫ কেজি ৪৫৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৪০ টাকা, ১৫ কেজি ১ হাজার ২৪৮ টাকা, ১৬ কেজি ১ হাজার ৩৩১ টাকা, ১৮ কেজি ১ হাজার ৬৬৪ টাকা, ২২ কেজি ১ হাজার ৮৩১ টাকা, ২৫ কেজি ২ হাজার ৮০ টাকা, ৩০ কেজি ২ হাজার ৪৯৬ টাকায় বিক্রি হবে। এ ছাড়া ৩৩ কেজি ২ হাজার ৭৪৬ টাকা, ৩৫ কেজি ২ হাজার ৯১২ টাকা ও ৪৫ কেজির বোতলজাতকৃত বেসরকারি এলপিজির দাম ভোক্তা পর্যায়ে ৩ হাজার ৭৪৪ টাকায় বিক্রি করা হবে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT