1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

এবার বিগ বসে নিজেই খেলবেন সালমান

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৯ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

নতুন সিজনের জন্য মুক্ত করা হয়েছে বিগ বসের টিজার। এবার হচ্ছে বিগ বসের ১৬তম আসর। এবারের বিগ বসে আকর্ষণীয় ও অভিনব কিছু দেখা যাবে— এমনটিই বলাবলি করছেন সবাই।

বিগ বসের আগের সিজনের ঝলক দিয়ে শুরু হয়েছে নতুন টিজার। সেখানে উপস্থাপক ভাইজানকে বলতে শোনা যায়, এতদিন দর্শক প্রতিযোগীদের খেলা দেখেছেন। তবে এবারের সিজনে বিগ বস নিজে খেলবেন। নেটদুনিয়ায় ভাগ করে নেওয়া ঝলকের ক্যাপশনে লেখা হয়েছে, ‘ইন ১৫ সালো মে সবনে খেলা আপনা আপনা গেম, লেকিন আব বারি হ্যায় বিগ বস কা খেলনে কি।’

বিগ বস সিজন ১৬-এর সারসংক্ষেপে লেখা হয়েছে, ‘আপনি যদি একদিন সকালে ঘুম ভেঙে বুঝতে পারেন, যে পৃথিবী উল্টে গেছে? দিনে চাঁদ উঠছে। মধ্যাকর্ষণ শক্তি কাজ করছে না। সময় ঘড়ির কাঁটার বিপরীতে চলছে। কী যে হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। তখন আপনার সবচেয়ে বড় ভয় হয়ে উঠবে সুখস্মৃতিগুলো, যা কিছু দিন আগের অতীত। সতর্ক থাকুন, সেই নতুন ভোর আসছে, যা ঘটবে, তা কল্পনাও করতে পারছেন না। সিট বেল্ট বেঁধে প্রস্তুত হন। আসছে নতুন বিগ বস। সঞ্চালক সালমান খান’।

কিছু দিন আগেই শোরগোল পড়েছিল— নতুন বিগ বসের জন্য সালমানের পারিশ্রমিকের অঙ্ক শুনে। হেঁকেছিলেন এক হাজার কোটি টাকা, যা শুনে চোখ কপালে ব্যবস্থাপকদের। অঙ্কটা যে আগের চেয়ে তিনগুণ বেশি! নতুন শোয়ের দিনক্ষণের বদলে খবরের শিরোনামে চলে এসেছিলেন সঞ্চালক স্বয়ং।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT