1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

এবার নোরা ফাতেহির নামে পাল্টা মামলার হুশিয়ারি জ্যাকুলিনের আইনজীবীর

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম।Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২৭৬ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

বলিউড সেনসেশন জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে দিল্লির আদালতে মানহানির মামলা করেছেন আরেক অভিনেত্রী নোরা ফাতেহি। নোরার করা মানহানির মামলা নিয়ে এবার মুখ খুলেছেন জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাটিল। দিলেন ‘পালটা মামলা’ করার হুমকিও।

২০০ কোটি টাকার আর্থিক ঘুসের মামলায় সুকেশ চন্দ্র শেখরের সঙ্গে নাম জড়িয়েছেন অভিনেত্রী জ্যাকুলিন। তবে এ ঘটনায় নোরা ফাতেহিও জড়িত বলে অভিযোগ শ্রীলংকার এ সুন্দরীর। আর এ কারণেই ক্ষুব্ধ হয়ে মামলা ঠুকে দিলেন নোরা।

নোরার দাবি- জ্যাকুলিন নিজে দুর্নীতিতে জড়িয়ে ক্যারিয়ার নষ্ট করছে, কিন্তু আমাকে এই নোংরামির মধ্যে জড়াচ্ছে কেন?

জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাটিল বলেন,  ‘জ্যাকলিন কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার সামনে নোরাকে নিয়ে কোনো মন্তব্য করেননি। বরং ইডির তদন্তের বিষয়ে কথা বলা তিনি বারবার এড়িয়ে চলছেন। এখনও তিনি আইনের পবিত্রতা বজায় রেখে চলার চেষ্টা চালাচ্ছেন। যেহেতু বিষয়টি তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাই মিডিয়ার সামনেও এ নিয়ে কথা বলা এড়িয়ে যাচ্ছেন তিনি।

নোরার করা মানহানির মামলা বিষয়ে আইনজীবী বলেন, নোরার করা মামলার কোনো কপি আমাদের হাতে আসেনি। যখনই আমাদের কাছে আসবে কোনো কাগজ বা আদালতের কোনো নির্দেশ, আমরাও পাল্টা আইনি ব্যবস্থা নেব।’

পাটিল আরও বলেন, আমার মক্কেলের অনেক সম্মান রয়েছে নোরার ওপরে। আমার তো মনে হয়েছে কোনো ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।

পাটিল বলেন, ‘যদি জ্যাকুলিনকে কোনো আইনি ঝামেলায় টানা হয়, তা হলে মর্যাদা ধরে রাখতে তিনিও আইনি ব্যবস্থাই নেবেন।’

সম্প্রতি আইনজীবী মারফত প্রকাশ্যে আসে জ্যাকুলিনের এক বয়ান। যেখানে তিনি জানিয়েছেন, সুকেশের থেকে অনেক তারকাই উপহার নিয়েছেন। তাদের মধ্যে নোরা ফাতেহিও আছেন। শুধু একাই তাকে কেন দোষারোপ করা হচ্ছে?

আর এতেই ক্ষুব্ধ হয়ে জ্যাকুলিনের বিরুদ্ধে মামলা করেছেন নোরা। নায়িকার দাবি, জ্যাকুলিনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। সুকেশের সঙ্গে তার কোনো লেনদেন ছিল না। উপহারও নেননি। অকারণে তাকে হেনস্তা করতে চাইছেন জ্যাকুলিন।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT