1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরমর্শ ট্রাম্পের: রাশিয়ার শোধনাগারে হামলায় জেলেনস্কিকে কড়া হুঁশিয়ারি সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে উত্তাল পরিস্থিতি: একদিনেই সাত হাজারের বেশি আটক মহাকাশ যুগের সূচনা থেকে আজ পর্যন্ত মহাশূন্যে গেছেন ৫২ দেশের ৭৪৬ জন মানুষ আটককৃতদের আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার জোরালো আহ্বান, নরেন্দ্র মোদিকে খোলা চ্যালেঞ্জ রাহুল গান্ধীর ৪৫ বলে সেঞ্চুরি: গেইলকে টপকে হোপের নতুন রেকর্ড জোহর রাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ১০ অক্টোবর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা শিশু হাসপাতালে ১০৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রসব-পরবর্তী বিষণ্নতা বা পোস্টপার্টাম ডিপ্রেশন কেন হয়?

উত্তরাখণ্ডে নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস: ১৬ জন উদ্ধার, এখনো আটকে ৩ শ্রমিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১১৯ Time View
উত্তরাখণ্ডের চামোলিতে ধসে পড়া সুড়ঙ্গের মুখে উদ্ধারকর্মীদের তৎপরতার দৃশ্য।
ভারতের উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নেমে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে এনডিআরএফ ও এসডিআরএফের যৌথ অভিযান।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

সিকিমে মর্মান্তিক দুর্ঘটনার মাস না পেরোতেই এবার ভারতের উত্তরাখণ্ডে নির্মীয়মাণ এক সুড়ঙ্গে ধসের ঘটনা ঘটেছে। ধসে আটকে পড়া ১৬ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হলেও অন্তত ৩ জন শ্রমিক এখনো সুড়ঙ্গের ভেতরে আটকা পড়ে আছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উত্তরাখণ্ডের চামোলি জেলার পিপালকোটি এলাকায় টিএইচডিসি (THDC) সুড়ঙ্গে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর হঠাৎ সুড়ঙ্গে ধস নামে এবং হুড়মুড় করে পানি ঢুকে পড়ে। মুহূর্তে কাদা ও পাথরের স্তূপে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল।

আটকে পড়া শ্রমিকদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দুর্ঘটনাস্থলে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) উদ্ধার অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, গত মাসেই সিকিমে একটি নির্মীয়মাণ সুড়ঙ্গে জমে থাকা মিথেন গ্যাসে বিস্ফোরণের জেরে ধস নেমে ২৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। হিমালয় সংলগ্ন স্পর্শকাতর এলাকায় সুড়ঙ্গ খনন ও বিভিন্ন পরিকাঠামো প্রকল্পে সঠিক সুরক্ষা বিধি মানা হচ্ছে কি না, তা নিয়ে আবারও বড় ধরনের প্রশ্ন উঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT