1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে বইপড়া কর্মসূচির কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ মেসির প্রশংসায় রোনালদো নাজারিও, ‘সর্বকালের সেরা’ বিতর্কের অবসান চান ব্রাজিল কিংবদন্তি হরমুজ প্রণালি উন্মুক্ত করার ইঙ্গিত, শান্তি উদ্যোগ নিয়ে শেহবাজ শরিফের মন্তব্য বস্ত্রশিল্পে করের চাপ বাড়ায় উদ্বেগ, আমদানি নির্ভরতা বৃদ্ধির শঙ্কা কানাইপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু ফরিদপুরে মাদকবিরোধী কর্মশালা, শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত করার আহ্বান ফরিদপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে প্রস্তুতি সভা ২৮ জুন শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, সুবিধা পাবে ২ কোটির বেশি শিশু উল্টো পথে ট্রাকের ধাক্কায় সিরাজগঞ্জে কর্তব্যরত পুলিশ সদস্য নিহত নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

ঈশ্বরদীতে রেল ক্রসিংয়ে দুই ট্রেনের সংঘর্ষ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২০১ Time View

পাবনার ঈশ্বরদী রেল ক্রসিংয়ে মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঢাকা-খুলনা রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় ঘটে এ দুর্ঘটনা। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

পরিস্থিতি স্বাভাবিক হতে ৪-৫ ঘণ্টা লাগবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সূফী নূর মোহাম্মদ৷

তিনি জানান, ঈশ্বরদী রেলস্টেশনে তেলবাহী ট্যাংকার ও পাথরবাহী ওয়াগনের সঙ্গে এ সংঘর্ষ হয়েছে। পাথরবাহী ওয়াগনটি ভারতের। এটি ভারত থেকে পাথর নিয়ে বাংলাদেশে আসছিল।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী জানান,  তেলবাহী ট্যাংকার সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঈশ্বরদী ইয়ার্ডেই আছে উদ্ধারকারী ক্রেন। ইতোমধ্যে উদ্ধারের জন্য তৎপরতা শুরু করছে। ক্রেন যেহেতু কাছেই, তাই ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT