1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

ঈদের ছুটি নিজের মতো করে কাটাচ্ছি

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৪০৭ Time View

এ সময়ের আলেচিত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ঈদের নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন। এ ছাড়া তার অভিনীত নতুন একটি সিনেমাও সেন্সর পেয়েছে। অভিনয়, ঈদ উদযাপন এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

 কেমন কাটল এবারের ঈদ?

ভালোই কেটেছে। ঈদের সময় মন এমনিতেই ভালো থাকে। কারণ ঢাকা শহরটায় এ সময় ঘুরতে ভালো লাগে। যানজট থাকে না। তাই ঈদের দিন থেকেই ইচ্ছামতো ঘুরে বেড়াচ্ছি।

আপনি তো ঈদকেন্দ্রিক কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সেগুলোর সাড়া কেমন পাচ্ছেন?

–অনেকদিন পর ঈদের কাজে ব্যস্ত ছিলাম। দুটি নাটক, দুটি শর্টফিল্ম এবং একটি ওয়েব সিরিজে অভিনয় করেছি। প্রতিটি কাজের জন্যই দর্শকের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।

শুটিংয়ে ফিরবেন কবে থেকে?

২০ জুলাই থেকে শুটিংয়ে ফেরার পরিকল্পনা করেছি। কারণ ঈদের অবসরটা একটু নিজের মতো করে কাটাতে চাই। সারা বছর তো কাজই করি। বছরের অন্যান্য সময় তেমন অবসর পাই না।

আপনার অভিনীত ‘ফিরে দেখা’ নামের সরকারি অনুদানের একটি সিনেমা ঈদের আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এটি নিয়ে প্রত্যাশা কী?

–এ সিনেমাটি আমার জন্য নানা কারণেই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে প্রথমবার সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেছি। সিনেমাটির পরিচালক রোজিনা আপার পরিচালনায়ও প্রথম কাজ এটি। এ ছাড়া মুক্তিযুদ্ধের গল্পে এটি আমার প্রথম সিনেমা। খুবই আন্তরিক পরিবেশে এটির কাজ করেছি। রোজিনা আপা অনেক যতœ নিয়ে সিনেমাটি তৈরি করেছেন। মুক্তির জন্য অপেক্ষায় আছি। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT