1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর নিরপেক্ষ নির্বাচিত সংসদ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী সম্রাট বাবরের সঙ্গে তুলনার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম বিভ্রাটের কারণ ব্যাখ্যা করলেন ঠিকাদার জাহিদুর, দুদকে জিজ্ঞাসাবাদ সংসদের সাউন্ডসিস্টেম দুর্নীতি: ঠিকাদার জাহিদুরকে দুদকের জিজ্ঞাসাবাদ ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জে জমি বিরোধে বৃদ্ধা মায়ের মৃত্যু, ছেলে পলাতক বিসিএস নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তদন্তাধীন: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুরে কাঁচামাল ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম, অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদ

ইরানের মিনাবে রক্তাক্ত হামলা: স্কুলে ১০৮ ছাত্রী নিহত, একদিনের শোক ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০৫ Time View

ইরানের দক্ষিণাঞ্চলের শহর মিনাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ব্যাপক প্রাণহানির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে চালানো হামলায় অন্তত ১০৮ জন শিক্ষার্থী নিহত হয়েছে।

প্রথমদিকে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও পরে হতাহতের সংখ্যা দ্রুত বেড়ে দাড়ায় ১০৮। পরিস্থিতির ভয়াবহতায় রোববার (১ মার্চ) মিনাব শহরের গভর্নর একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা Islamic Republic of Iran Broadcasting (আইআরআইবি) প্রকাশিত এক ভিডিওচিত্রে স্কুল ভবনের ভেতরে সারিবদ্ধভাবে রাখা মরদেহের ব্যাগ দেখা গেছে।

এদিকে, দক্ষিণাঞ্চলের লামের্দ প্রদেশে একটি জিমনেশিয়ামে পৃথক আরেকটি হামলায় আরও ১৮ জন বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা Islamic Republic News Agency (ইরনা)।

একজন স্বাস্থ্যকর্মীর ভাষ্য অনুযায়ী, জিমনেশিয়ামে নিহতদের বেশিরভাগই শিশু। একই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম CNN এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT