1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ইধিকা পালের নায়ক এবার শরিফুল রাজ!

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩১৭ Time View

পরীমনির সঙ্গে দাম্পত্য জীবনের অবসান ও নানা তর্কে আলোচনায় ছিলেন শরিফুল রাজ। তবে রাজ মিডিয়াতে কোনো মুখ খুলেননি। তবে চমক লাগানো খবর নিয়েই মিডিয়ায় হাজির হলেন।

গণমাধ্যম থেকে দূরে থাকার বিষয়ে রাজ মুখ খুলেছেন। তিনি বলেন, ‘আমি বরাবরই খানিক চুপচাপই ছিলাম। আমি তো এমনই। মিডিয়া পলিটিক্সও বুঝি না, ফিল্ম পলিটিক্সও বুঝি না। আমি অভিনয়টাই জানি। সেটিই বুঝতে চাই আপাতত।’

শরিফুল রাজের এই নতুন খবরটি যদিও এখনো অফিসিয়াল না। তবে এটি প্রাথমিকভাবে চূড়ান্ত বলে জানা গেছে। আর তা হলো— ‘প্রিয়তমা’খ্যাত ইধিকা পালের সঙ্গে শরিফুল রাজ জুটি বাঁধতে যাচ্ছেন। পরিচালক-প্রযোজক আপাতত কেউ বিষয়টি এখনো অফিসিয়াল করতে চাইছেন না। কাজ শুরু হলে আড়ম্বর নিয়েই এর ঘোষণা দেবেন বলে জানান।

এ প্রসঙ্গে রাজ বলেন, ‘কাগজ-কলমে কোনো কিছু চূড়ান্ত না হলে তা সম্পর্কে আমার বলাটা উচিত না। কাজ শুরু হলে তো অবশ্যই জানতে পারবেন। কত কিছুরই তো কন্টাক্ট হয়। কাজ শুরু আর হয় কতটা?

তাই আমি অফিসিয়ালি কিছু জানাতে চাই না। তবে ইধিকা পাল তো ভালো অভিনেত্রী। একসঙ্গে কাজ করলে নিশ্চয়ই ভালো কিছু হবে।’

কিছু ব্যক্তিগত কাজে কলকাতা যাচ্ছেন শরিফুল রাজ। শোনা যাচ্ছে, ছবিটির ব্যাপারে চূড়ান্ত করতেই এই ভ্রমণ।

যদিও শরিফুল রাজ বলছেন, এবার একান্তই ব্যক্তিগত ভ্রমণ তার। তবে খুব শিগগির নতুন কাজে হাত দেবেন।

এদিকে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবির সাফল্যের পর ইধিকা পালের টালিউডেও নতুনভাবে চাহিদা তৈরি হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের একাধিক প্রযোজক-পরিচালক ইধিকা পালের সঙ্গে যোগাযোগ করেছেন।

তবে শরিফুল রাজের সঙ্গে ইধিকা পালের এই নতুন প্রজেক্টটি চলতি মাসের শেষ দিকেই ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT