1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

ইউক্রেনের পর এবার কারাগারে হামলার নিরপেক্ষ তদন্তের দাবি রাশিয়ার

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৪০৮ Time View

ইউক্রেন যুদ্ধের মধ্যে দোনেৎস্কের কারাগারে বোমা হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে রাশিয়া। শুক্রবার হওয়া ওই হামলা কারা করেছে তা খতিয়ে দেখতে জাতিসংঘ এবং রেডক্রসের স্বাধীন তদন্ত বিশেষজ্ঞদের আহ্বানও জানিয়েছে দেশটি।

রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানায়।

শুক্রবার দোনেৎস্কের কারাগারে বোমা হামলায় অন্তত ৫০ ইউক্রেনীয় বন্দি নিহত এবং আরও ৭৩ জন আহত হয়েছেন। দোনেৎস্কের দক্ষিণে ওলেনিভকার বসতি এলাকায় ওই কারাগারটি অবস্থিত। সেখানে কয়েকশ ইউক্রেনের কারাবন্দিকে আটক করে রাখা হয়েছে। তারা মূলত নব্য-নাৎসি ‘আজভ’ বাহিনীর সদস্য। গত মে মাসে তারা মারিউপোলে রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ  করে।

রাশিয়া এক বিবৃতিতে জানিয়েছিল, ওই কারাগারে যুক্তরাষ্ট্রের তৈরি মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম (হিমারস) দিয়ে হামলা চালানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনের নাগরিকদের বিরুদ্ধে সব রাজনৈতিক, অপরাধ এবং নৈতিক দায়িত্বের জন্য জেলেনস্কি, তার শাসনব্যবস্থা এবং ওয়াশিংটন, যারা জেলেনস্কিকে সমর্থন দিচ্ছে তারা দায়ী।

বিপরীতে শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রুশ বাহিনী শহরটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের বন্দিদের ওপর নির্যাতনের চিহ্ন লুকানোর পাশাপাশি কিয়েভের ওপর দোষ চাপাতে কারাগারটি ধ্বংস করেছে মস্কো।

তবে ওই কারাগারে হামলার জন্য মস্কোকে সরাসরি দায়ী করেনি যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ওই কারাগারে হামলার বিষয়ে যথেষ্ট তথ্য না থাকায় তাদের পক্ষে সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করা সম্ভব নয়।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT