1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

আন্দোলনে উত্তাল বিএসএমএমইউ, অবরুদ্ধ উপাচার্য

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৩১৪ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও এর অধীন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। তারা বিএসএমএমইউ উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন।

মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, বকেয়া ভাতা পরিশোধ এবং ভাতা নিয়মিত দেওয়ার দাবিতে আন্দোলন করছেন তারা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউ উপাচার্যের কার্যালয় ভবনের নিচে বিক্ষোভ শুরু করেন চিকিৎসকরা। এতে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন বিএসএমএমইউ উপাচার্য। বিকাল তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলছিল।

এ সময় বিক্ষোভরত চিকিৎসকরা তিন দফা দাবিতে ‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে’ ঐক্য, ঐক্য চিকিৎসকদের ঐক্য’ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আন্দোলনরতদের অভিযোগ, গত অর্থবছরে বাজেটের ৬ হাজার ৫৫৮ কোটি টাকা ফেরত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অথচ তাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে না এবং নিয়মিতও প্রদান করা হচ্ছে না। এটি স্বাস্থ্য খাতের জন্য লজ্জার বিষয়। রেসিডেন্টদের মতো নন-রেসিডেন্টদের বরাদ্দের টাকাও দেওয়া হয়নি, এটা প্রতারণা।

স্নাতকোত্তর পর্যায়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা মাসে ২০ হাজার টাকা করে ভাতা পান। তাঁদের দাবি, ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে হবে। শিক্ষার্থীরা কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবিটি জানিয়ে আসছেন। অনাবাসিক শিক্ষার্থীদের ভাতা ৯ মাস ধরে বকেয়া রয়েছে।

বর্তমানে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের কার্যালয়ের সামনে অবস্থান করছেন শিক্ষার্থীরা।ভাতা বৃদ্ধির বিষয়টি উপাচার্যের কাছ থেকে লিখিত নেওয়া ছাড়া তারা অবরোধ তুলবেন না বলে ঘোষণা দিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT