1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

অভিনেত্রী চমক নিষিদ্ধ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩২৩ Time View

নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে বাজে আচরণের অভিযোগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড তাকে নিষিদ্ধ করেছে। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানায় গিল্ড।

বেশ কিছুদিন ধরে চমক ইস্যুতে উত্তাল নাটকপাড়া। ১৩ আগস্ট চমক ইস্যু ও অন্যান্য সংকট সমাধানে একসঙ্গে বসে দেশের নাটকপাড়ার তিন অভিভাবক সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ। সেখানে চমকের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তে দ্বিমত প্রকাশ করে ডিরেক্টরস গিল্ড। তখন ডিরেক্টরস গিল্ড জানায়, দ্রুত সংবাদ সম্মেলন করে এ বিষয়ে তাদের মতামত তুলে ধরবে।

আজ সংবাদ সম্মেলনে গিল্ড জানায়, রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আগামী তিন মাস নিষিদ্ধ করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য এই অভিনেত্রীকে সব ধরনের কাজ না করার নির্দেশ দেয় টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

সংগঠন থেকে আরও জানানো হয়, ৩০ আগস্টের মধ্যে ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’ নাটকের যে ক্ষতিপূরণ তা দিতে নির্দেশ দেয় অভিনেত্রী চমককে। এ ছাড়া থানার সাধারণ ডায়েরি তুলে নিতে হবে। এ নির্দেশ অমান্য করলে সংগঠন আরও কঠোর ভূমিকা নেবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, ৪ আগস্ট আদিফ হাসানের পরিচালনায় নির্মাণাধীন নাটক ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’-এর সেটে তর্কাতর্কি, পুলিশ আসা এবং শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে।

অভিযোগ থেকে জানা যায়, এদিন সেটে উত্তেজিত অবস্থায় নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে বাজে আচরণ করেন অভিনেত্রী চমক। এরপর নিজের নিরাপত্তার কথা বলে পুলিশও ডেকে আনেন। এ ঘটনায় নাটকটির কাজ বন্ধ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT