1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

ওসির অপসারণের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৪২ Time View

সদরপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন সদরপুর কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থানার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা।

সদরপুর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রুমন মাতুব্বরের নেতৃত্বে মানববন্ধনে ওসি মো. মোতালেব হোসেনের অপসারণের দাবি তোলা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বর্তমান ওসি এখনো আওয়ামী লীগ ও নিক্সন চৌধুরীর সমর্থকদের সঙ্গে একসাথ হয়ে কাজ করছেন।

তাদের কথামতো ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিয়ে থাকেন। ছাত্রদলের সদস্যদের হয়রানি করেন। থানায় সেবা নিতে আসা সাধারণ জনগণের সাথে খারাপ আচরণ করেন। আমরা এমন ওসি চাই না। আমরা আইজিপি ও ফরিদপুরের এসপির দৃষ্টি আকর্ষণ করছি।’ আগামী সাত দিনের মধ্যে এই ওসিকে অপসারণ না করা হলে আরো বড় আকারে বিক্ষোভের কথাও জানান তারা।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন মুঠোফোনে বলেন, ‘আমি আওয়ামী লীগ বা বিএনপির ওসি না, আমি প্রজাতন্ত্রের চাকরি করি। পুলিশ কোনো দলের না।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাকে যখন যেখানে দিবে, সে তখন সে জায়গার দায়িত্ব পালন করবে। আমার কাছে কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে আসে আমি সেটা করব না। যেটা সঠিক আমি সেটাই করব।’

মানববন্ধনের বিষয়ে তিনি বলেন, ‘তাদের কোনো দাবি থাকলে তারা প্রথমে সেটা আমাকে জানাবে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে। কিন্তু আমি কোন অন্যায় করছি না যা আইনগত কাজ তা পালন করছি মাত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT