1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

ফরিদপুর জেলা বিএনপির নেতা ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৫৫ Time View

বাংলার আকাশ ডেস্কঃ
ফরিদপুর জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখম করেন আলিপুরের সাগর খন্দকার পিতা মৃত ফারুক খন্দকার । জানা গেছে উক্ত সাগর খন্দকার
আজ বুধবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর শহরের আলিপুরে অবস্থিত রেড ক্রিসেন্ট মার্কেট এর নিচে পানের দোকান হতে চাদা আদায় করে আসছেন। চাঁদা আদায় কে কেন্দ্র করে সেখানে অবস্থানরত ফুটপাতের দোকান মালিকেরা সাবেক জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও রেড ক্রিসেন্ট কর্মরত কর্মকর্তা ফরহাদ হোসেন ঝিনুকে জানানো হলে তিনি সাগর খন্দকারকে তার নিজ বাসভবনের কাছাকাছি কবি জসীমউদ্দীন রোডের হাসিবুল হাসান লাভলুর বাড়ির সামনে ডেকে বিষয়টি মীমাংসার জন্য তাকে বলেন। সাগর খন্দকার ঘটনাটি মীমাংসায় না করে একটি চাইনিজ কুড়াল দিয়ে ফরহাদ হোসেন ঝিনুকে উদ্দেশ্য করে তার গায়ে কয়েকটি কোপ দেন। তার পরপরই এলাকার লোকজন তাকে ঘিরে ফেলে এবং সাধারণ জনগণ তাকে মারধর করে কোতয়ালী থানা পুলিশের নিকট সোপর্দ করেন। উল্লেখ করা যেতে পারে ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের বড় ভাই ফরহাদ হোসেন ঝিনু বর্তমানে ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কোতোয়ালি থানা পুলিশ সাগর খন্দকার কে আটক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছেন বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT