1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষার আবেদন, ফল প্রকাশ ২৩ নভেম্বর চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের অনুষ্ঠানে ওসমান হাদিকে স্মরণ করে কাঁদলেন জাবের, আবেগাপ্লুত উপস্থিত শ্রোতারা সুন্দরবনে আমির ও আলম দস্যুদলের তাণ্ডব: ১০ জেলেকে অপহরণ করে লাখ টাকা করে মুক্তিপণ দাবি তত্ত্বাবধায়কের রূপরেখা ও উচ্চকক্ষ নিয়ে জটিলতা, পেছাচ্ছে সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের শব্দ, মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় বাণিজ্যিক জাহাজে হামলা দেশীয় প্রযুক্তির এয়ার-টু-এয়ার মিসাইল ‘ফায়াজ’-এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ পর্যায়ে, বন্ধ হয়েছে পূর্ব উপকূলের কেন্দ্রগুলো মহাকাশ থেকে ভোটাধিকার প্রয়োগ করলেন ৩ মার্কিন নভোচারী, ইলেকট্রনিক ব্যালটে পাঠালেন ভোট নারায়ণগঞ্জে পুলিশ-শ্রমিক তুমুল সংঘর্ষ: টিয়ারশেল নিক্ষেপ ও সড়কে আগুন, লিংক রোডে যান চলাচল পুনারম্ভ দেশে হামে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০০

ট্রেনে কাটা পড়ে ফরিদপুরে বৃদ্ধের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৩৬৬ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ট্রেনে কাটা পড়ে ফরিদপুরের ভাঙ্গায় তোরাপ বেপারী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সকালে ভাঙ্গা-ফরিদপুর রেল লাইনের উপজেলার জান্দি নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তুরাপ বেপারী উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের মৃত হোসেন বেপারীর ছেলে। এলাকাবাসী জানায়, তোরাপ বৃদ্ধ মানুষ। কানে কম শোনেন। শনিবার সকালে তিনি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর থেকে ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস নামের একটি লোকাল ট্রেন ঘটনাস্থল অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। এর সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার জিল্লুর রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে তোরাপ বেপারী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT