1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

শহিদুল ইসলাম বাবুল এর পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবীতে সদরপুরে মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৫০ Time View

জাকির হুসাইন ফরিদী:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর সকল পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবীতে সদরপুর উপজেলা বিএনপির একাংশের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগস্ট) বিকেলে ‘বিএনপি পরিবার সদরপুর উপজেলা’র ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু। উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লার সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির আব্দুর রাজ্জাক খাঁন, আব্দুস সাত্তার মিয়া, মো: শহিদ আলম বেপারি, কে এম আবু সাঈদ, আবুল বাসার, মো: ফারুক হোসেন, আবু জাফর, মাসুদুর রহমান, আসলাম খান, ফজলুর রহমান বাবুল, তাজুল ইসলাম, ধলা মৃধা, লোকমান ডাক্তার, সাইদ সজল, রানা কাজী, আসাদ মৃধা, হান্নান কাজী, ছাত্রনেতা- জাওয়াদ, রুমন, তুষার, নজরুল, সিনহাসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। সম্প্রতি জেলার নগরকান্দা উপজেলায় বিএনপি নেত্রী শামা ওবায়েদ রিংকু এবং কৃষকদল নেতা শহিদুল ইসলাম বাবুল এর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় উভয়ের কেন্দ্রীয় পদ সহ সকল পদ স্থগিত করা হয়। এরপর থেকেই উভয় পক্ষের সমর্থকরা সকল উপজেলায় পদ সংক্রান্ত স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সাংবাদিক সম্মেলন করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT