1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরের কৃষ্ণনগর ইউনিয়নে নাগরিক সুবিধা পুনঃবহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১০৬ Time View

মানিক দাসঃ

ফরিদপুরে কৃষ্ণনগর ইউনিয়নের সাধারন জনগন পৌরসভার বর্ধিত সীমানায় অন্তর্ভুক্ত ৮ নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ পুনরায় বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। আজ রোববার সকাল সাড়ে ১০ টায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালন করে তারা। এতে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ পুন:বহাল আন্দোলন কমিটির আহবায়ক মো. ফরিদ শেখ। এ সময় এক বক্তব্যে তিনি বলেন ‌, ফরিদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকাটির ৮০ শতাংশ কৃষি এলাকা। এটি আগে কৃষ্ণনগর ইউনিয়নের অন্তভূক্ত ছিলো। বর্ধিত পৌরসভার মধ্যে ইউনিয়ন পরিষদ ভবনটিও বর্তমান রয়েছে। আমাদের পৌরসভার অন্তর্ভুক্ত করা হলেও নাগরিক সেবার উন্নয়ন হয়নি। কৃষকের উপর খাজনা, কর, পানির বিল চাপিয়ে দেওয়া হয়েছে। ১১ কিলোমিটার দুরে অবস্থিত পৌরসভা তাদের দুর্ভোগ আগের তুলনায় বেড়ে গেছে। তারা এর প্রতিকার দাবি করেন এবং তারা সাবেক কৃষ্ণনগর ইউনিয়নের নাগরিক সুবিধায় ফিরে যেতে চান। স্থানীয় মেম্বার মোঃ শহিদুল ইসলাম বলেন, এ এলাকার মানুষের কাছ থেকে পৌরসভা হোল্ডিং ট্যাক্স, পানির বিল, বিদ্যুৎ বিল, বাড়ির খাজনা-কর সমূহ এ প্রকাল চাপিয়ে দেওয়া হয়েছে। তার বিপরীতে তাদের পৌর কোন সুবিধাই দেওয়া হয় না। এ গ্রামের এক কৃষকের যে পরিমান খাজনা দিতে হয়ে শহরের বাসিন্দাদেরও একই খাজনা দিতে হয়। যা নাগরিক সুবিধার বিপক্ষে এসে দাড়ায়।
তিনি বলেন, আমরা পৌরসভার বর্ধিত ৩ নং ওয়ার্ড বাতিল চাই এবং সাবেক কৃষ্ণনগর ইউনিয়নে পুনরায় বহাল হতে চাই। এসময় আরো বক্তব্য রাখেন, ইসলাম মাস্টার, মোঃ আইয়ুব সরদার, মোঃ লুৎফর সরদার, মোঃ ইসহাক মোল্লা, মোঃ বিল্লাল মাতুব্বর, মোঃ আঃ ছাত্তার মাস্টার, মোঃ টিটু মিয়া, মোঃ ইউনূস মোল্লা, মোঃ আক্তার শেখ, আমজাদ হুসাইন আব্দুল ওহাব মেম্বার, মো ছামাদ খান প্রমুখ। এসময় গ্রামের হাজারো মানুষ অংশ নেন। এবং এর অবসর না হলে এখন থেকে পৌরসভার ‌ আর কোন পৌর খাজনা-কর দিবেন না বলে ঘোষনা দেন। উল্লেখ্য, শতবর্ষী ফরিদপুর পৌরসভা স্থাপিত হয় ১৮৬৯ সালে। ২০২০ সালের ১০ ডিসেম্বর বর্ধিত পৌরসভার ২৭ টি ওয়ার্ড নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ফরিদপুর পৌরসভায় ৭ টি ওয়ার্ড নিয়ে গঠিত ছিলো। ফরিদপুর পৌরসভায় বর্ধিত এলাকার সীমানা বর্তমানে ৬৬ দশমিক ৫৪ বর্গ কিলোমিটার। ফরিদপুর সদর উপজেলার নয়টি ইউনিয়নের ৩৮টি মৌজাকে ফরিদপুর পৌরসভায় অন্তর্ভুক্ত করে ২০১৬ সালের ১০ অক্টোবর প্রজ্ঞাপন জারি হয়। ২০১৭ সালের ৫ ডিসেম্বর নিকার সভায় ঐ পৌরসভার সীমানা সম্প্রসারণের বিষয়টি অনুমোদিত হয়। ২০১৮ সালের ৭ জানুয়ারি শহর এলাকাকে চূড়ান্তভাবে পৌর এলাকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT