1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রোডমার্চ কর্মসূচী অনুষ্ঠিত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৩০৩ Time View
স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে চার দফা দাবিতে রোডমার্চ কর্মসূচি পালিত হয়েছে।আজ বেলা সাড়ে এগারোটায় শহরের জনতা ব্যাংকের মোড়ে উক্ত কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন।তারা বলেন আমরা আর পিছনের দিকে ফিরে যেতে চাই না। এখন থেকে ছাত্র সমাজ দেশের নেতৃত্ব দিবে, কেননা দেশটা আমাদের ।
দেশটাকে আমরাই ভালোভাবে গড়ে তুলবো। আর কোন দুর্নীতিবাজদের, এই দেশে ঠাই হবে না।
নেতৃবৃন্দ একই সাথে তাদের এই আন্দোলনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ কামনা করেন। কর্মসূচিতে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
এ সময় বিভিন্ন রকম স্লোগান প্রদান করা হয় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT