1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার

ফরিদপুরে লুট হওয়া শটগানের গুলিতে তরুণের মৃত্যু

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৩৩ Time View

ফরিদপুরের সদরপুর থানা থেকে লুট হওয়া শটগানের গুলিতে আহত পলাশ (১৮) নামের এক তরুণের মৃত্যু ঘটেছে।

ছয়দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১২ আগস্ট) সকালে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত পলাশ সদরপুরে আটরশির হোটেল ব্যবসায়ী মোশাররফ হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, পলাশ তার বাবার সঙ্গে হোটেলে কাজ করতেন। ৬ আগস্ট সকালে হোটেল থেকে তার দুই বন্ধু তাকে ডেকে নিয়ে যান। এরপর আড়াইরশি গ্রামে মোসলেম মাতুব্বরের বাড়িতে যান। ওই বাড়ির একটি কক্ষে পলাশের মাথায় শটগানের গুলি লাগে। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। ছয়দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর আজ ভোর ৬টার দিকে মারা যান পলাশ।

স্থানীয় সূত্র জানায়, পলাশকে গুলি করা অস্ত্রটি সদরপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বিকেলে সদরপুর থানা থেকে ওই শটগান লুট করা হয়েছিল। অস্ত্রটি আটরশির একটি পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করে সদরপুরের আনসার বাহিনী। পরে ফরিদপুর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তবে সদরপুর থানার কার্যক্রম পরিপূর্ণভাবে সচল না হওয়ায় এখনো এ বিষয়ে কোনো মামলা হয়নি।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করছি। কিন্তুু লুট হওয়া অস্ত্রের গুলিতে তিনি মারা গেছেন কি না, সে বিষয়ে আমাকে কেউ কিছু জানাননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT