1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

আমরা একটি নতুন রাষ্ট্র গড়তে চাই: ইউক্রেনের প্রধানমন্ত্রী

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৪১৯ Time View

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন, আমরা একটি নতুন রাষ্ট্র গড়তে চাই। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডেনিস শ্যামিহাল বিবিসিকে বলেন, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে ২৫ হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা, কয়েকশ সেতু এবং ১২টি বিমানবন্দর ধ্বংস হয়ে গেছে। রুশ আগ্রাসনে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, পাঁচ শতাধিক মেডিকেল কেন্দ্র ও দুই শতাধিক কারখানা ধ্বংস হয়ে গেছে।

দেশের শতকরা ৩৫ শতাংশ অর্থনৈতিক কার্যাক্রম স্থবির হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, দেশের তিন লাখ বর্গ কিলোমিটার এলাকা বোমা কিংবা মাইনের কারণে দূষিত হয়ে গেছে।

শ্যামিহালের অনুমান,  দেশের জিডিপির ৩০ থেকে ৫০ শতাংশই  কমে গেছে। মাসিক বাজেটে ৫ বিলিয়ন মার্কিন ডলার ঘাটতি দেখা দিয়েছে।

ইউক্রেনের অবকাঠামোগত এবং অর্থনীতির সরাসরি ক্ষতির পরিমান প্রায় ছয়শ বিলিয়ন মার্কিন ডলার বলে অনুমান করা হচ্ছে।

শ্যামিহাল বলেন যে সরকার অবিলম্বে পুনর্গঠনের জন্য ৫০ বিলিয়ন ডলারের বেশি বরাদ্দ করেছে।

তিনি বলেন, পরবর্তী পর্যায়ে বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো প্রধান অবকাঠামো  মেরামত এবং সেতু ও রাস্তা পুনর্গঠন করা হবে।

তৃতীয় পর্যায়ে ‘দেশের সেরা পুনর্গঠন’ করা হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আমরা শুধু ইট ও কংক্রিট পুনর্নিমাণ করতে চাই না। আমরা একটি নতুন রাষ্ট্র গড়তে চাই।

ইউক্রেনের তহবিল, আন্তর্জাতিক সহায়তা এবং রাশিয়ান অর্থের প্রয়োজন হবে বলেও জানান ডেনিস শ্যামিহাল।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT