1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

ফরিদপুরে কোটা আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ২৪৮ Time View
স্টাফ রিপোর্টারঃ
আজ বেলা বারোটায় ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে, ফরিদপুরের কোটা আন্দোলনের সমন্বয়ক দাবি কারে ফরিদপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউট কম্পিউটার সাইন্সের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র মোঃ আরমান আলী শিকদার,  লিখিত একটি প্রেস বিজ্ঞপ্তি সাংবাদিকদের পাঠ করে শোনান।
 প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের যে আন্দোলন সংঘটিত হয় সেই আন্দোলনে অনেকেই নিহত ও আহত হয়েছে, এছাড়াও রাষ্ট্রীয় সম্পদ যেমন মেট্রোরেল, বিটিভি ভবন , এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা হামলা ও অগ্নি সংযোগ ঘটে। আমরা এই সকল কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাই ।তারা আরো বলেন আমাদের প্রধান দাবী ছিল কোটার যৌক্তিক সংস্কার এবং সেই যৌক্তিক সংস্কার দাবি মেনে নিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে এবং  আমাদের দাবি পূরণ হয়েছে এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অতি দ্রুত খুলে দেবার দাবিও জানাই।
কোটা আন্দোলনের সমন্বয়ক দাবি করা মোঃ আরমান আলী শিকদারের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল রিফাত দশম শ্রেণী ফরিদপুর উচ্চ বিদ্যালয় এবং রাকিব।
উক্ত প্রেস বিজ্ঞপ্তি সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কবিরুল ইসলাম সিদ্দিকী সহ ফরিদপুরের সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT