1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

১০ দিন পর ফিরল মোবাইল ইন্টারনেট

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৩২৬ Time View

১০ দিন বন্ধ থাকার পর সারা দেশে মোবাইলফোনে ইন্টারনেট সেবা চালু হয়েছে। আজ বিকাল ৩টার দিকে মোবাইল ফোনের সব অপারেটরের গ্রাহকেরা ইন্টারনেট সেবা পেতে শুরু করেন।

এর আগে আজ রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে বিভিন্ন মোবাইলফোন অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইলফোন টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, এক্স (সাবেক টুইটার) বন্ধ রয়েছে। তবে অধিকাংশ ব্যবহারকারী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মোবাইল ইন্টারনেট ফেরার তথ্য জানিয়েছেন। তারা মূলত ভিপিএন ব্যবহার করে ফেসবুকে সক্রিয় রয়েছেন।

রোববার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ব্রিফিংয়ে বিকেল ৩টা থেকে মোবাইল ইন্টারনেট চালু করে দেওয়া হবে বলে ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তারও আগে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মোবাইল অপারেটরগুলোর কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন তিনি। সেখানে এ সিদ্ধান্ত হয়।

তিনি জানান, সব অপারেটরের গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি ডেটা ফ্রি পাবেন।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের নাশকতার ঘটনার পর সারা দেশে গত বুধবার (১৭ জুলাই) রাতে মোবাইলফোনে এবং পরদিন বৃহস্পতিবার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়। এরপর গত ২৩ জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। আর আজ বিকেল থেকে মোবাইল ফোনের ইন্টারনেট সেবা পুনরায় চালু হতে যাচ্ছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও টিকটক কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT