1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

ফরিদপুরে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, আহত ২

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৩৬ Time View

জেলা প্রতিনিধিঃ

ফরিদপুর শহরের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের বক্ষ্মসমাজ সড়কে কোটা বিরোধী আন্দোলনকারীদের সমাবেশে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ সময় দুজন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন।
গুরুতর আহত কাজী নিশাত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র। তার মাথায় গুরুত্বর জখম রয়েছে। অন্য আহত শিক্ষার্থী ফরিদপুর রাজেন্দ্র কলেজ শিক্ষার্থী আবরার নাদিম ইতু।
আন্দোলনকারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে বক্ষ্মসমাজ সড়কে জড়ো হতে থাকে। শুরু হওয়া আন্দোলনের সময়ই ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় আন্দোলনকারী ছাত্রভঙ্গ হয়ে বেলা সাড়ে ১১ টায় তারা আবার সমবেত হন সেখানেই। এসময় আন্দোলনকারীরা ঘন্টাব্যাপী শহরের প্রধান মুজিব সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন।
এসময় তারা শান্তিপূর্ন সমাবেশে হামলার জন্য ছাত্রলীগের হামলাকারীদের তীব্র নিন্দা ও শাস্তিদাবী জানান। সেই সাথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন আহত ছাত্রনেতা আবরার নাদিম ইতু। পরে তারা বৃষ্টি মাথায় নিয়ে শহরের প্রধান সড়কে ধরে প্রেসক্লাবের সামনে দিয়ে মিছিল নিয়ে জনতার ব্যাংকের মোড়ে যায়। সেখান থেকে আবার তারা আন্দোলন স্থানে ফিরে আসেন। আন্দোলন চালিয়ে যান।
আহত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র কাজী নিশাত বলেন, আমি কোটা বিরোধী আন্দোলনে একাত্বতা পোষন করে ফরিদপুরের আন্দোলনকারীদের সাথে সকাল ১১ টায় সেখানে যোগ দেই। তার ২ মিনিট এর  মধ্যেই ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা আমাদের উপর হামলা চালায়। পুলিশ সেখানে উপস্থিত থাকলে তাদের কোন ভূমিকা নিতে দেখা যায় নি।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি হাসানুজ্জামান বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একটি পক্ষের মধ্যে উত্তোজনা ছড়িয়ে পড়ে। তবে আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT