1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক

সাকিব-তাইজুলদের হতাশ করে লিড নিল শ্রীলংকা

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩৭৬ Time View

বৃষ্টির দরুন ঢাকা টেস্টের তৃতীয়দিন খেলা হয়েছে দুই সেশনেরও কম। একটা বড় সময় বৃষ্টিতে ভেসে যাওয়ার ফল নিয়ে সংশয় তৈরি হয়েছে।

তবে আজ চতুর্থ দিনে দ্রুত লিড নেওয়ার প্রত্যয় জানিয়েছিলেন শ্রীলংকার সহকারী কোচ নাভিদ নেওয়াজ।

কারণ হাতে আছে ৫ উইকেট।

আর সেই আশা দারুণভাবে পূরণ করে দিলেন চট্টগ্রাম টেস্টের সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলো ম্যাথিউস ও তার সঙ্গী অভিজ্ঞ তারকা দিনেশ চান্দিমাল।

দুই অভিজ্ঞ ব্যাটারের ব্যাটে ভর করে মিরপুর মাঠে চতুর্থ দিনের দারুণ শুরু করল শ্রীলংকা। সাকিব-তাইজুলদের হতাশ করে ছেড়ে এ দুই ব্যাটার।

এ প্রতিবেদন লেখার সময় কোনো উইকেট না হারিয়ে ৩৬৯ রান জমা করেছে সফরকারীরা।  অর্থাৎ ৪ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজ বিরতিতে গেছে শ্রীলংকা।

গতকাল ৫ উইকেটে ২৮২ রানের পর এখন পর্যন্ত সংগ্রহ ৩৬৯।  অর্থাৎ আজ ৮৭ রানের জুটি গড়েছেন ম্যাথিউস-চান্দিমাল।

২৪৬ বলে ৯৩ রানে অপরাজিত ম্যাথিউস, অন্যদিকে ১৩৪ বলে ৬১ রানে ব্যাট করছেন চান্দিমাল।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT