1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে এসআরবি-১০ এর পৃথক অভিযান: সাড়ে ৬ লাখ টাকার উইনসেরেক্সসহ আটক ২ দুদকের নোটিশ জারি: ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ও স্ত্রীর ৩ কোটি টাকার সম্পত্তি অনুসন্ধানাধীন ফরিদপুরে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তুহিন ও তার স্ত্রীর বিরুদ্ধে ফরিদপুর দুদকের ৫ কোটি টাকার অবৈধ সম্পদের মামলা। এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষার আবেদন, ফল প্রকাশ ২৩ নভেম্বর চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের অনুষ্ঠানে ওসমান হাদিকে স্মরণ করে কাঁদলেন জাবের, আবেগাপ্লুত উপস্থিত শ্রোতারা সুন্দরবনে আমির ও আলম দস্যুদলের তাণ্ডব: ১০ জেলেকে অপহরণ করে লাখ টাকা করে মুক্তিপণ দাবি তত্ত্বাবধায়কের রূপরেখা ও উচ্চকক্ষ নিয়ে জটিলতা, পেছাচ্ছে সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের শব্দ, মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করায় বাণিজ্যিক জাহাজে হামলা দেশীয় প্রযুক্তির এয়ার-টু-এয়ার মিসাইল ‘ফায়াজ’-এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ পর্যায়ে, বন্ধ হয়েছে পূর্ব উপকূলের কেন্দ্রগুলো

ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৯৯ Time View
ফরিদপুর কোতোয়ালি থানা ভবনের বাইরের অংশ বা রিকশা স্ট্যান্ডের প্রতীকী দৃশ্য।
ফরিদপুরের ধূলদী এলাকায় আঞ্চলিক কমিটি গঠনের খিচুড়ি রান্নার আয়োজন থেকে ৬ রিকশা শ্রমিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে; তদন্ত চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।

১৫ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শোক দিবস পালনের অংশ হিসেবে খিচুড়ি রান্নার অভিযোগের পর ফরিদপুরে অভিযান চালিয়ে জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ৬ সদস্যকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

গত শুক্রবার (১৪ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে ফরিদপুর সদর উপজেলার মাচ্ছর ইউনিয়নের ধূলদী স্ট্যান্ড সংলগ্ন বাজারে এ ঘটনা ঘটে। শনিবার রাত পর্যন্ত তাঁরা কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে ছিলেন।

আটককৃত শ্রমিকেরা হলেন— হারুন শেখ (৫৪), আনোয়ার মোল্লা (৫১), মানোয়ার মোল্লা (৪৮), মজিদ শেখ (৫৬), ইউসুফ শেখ (৪৫) ও তাঁর ছেলে রহিম শেখ (২৩)।

সংগঠনটির স্থানীয় সূত্রে জানা যায়, দেড় বছর আগে গঠিত জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের অধীনে বিভিন্ন আঞ্চলিক কমিটি গঠনের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ধূলদী স্ট্যান্ড বাজারে নতুন আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে রিকশা ও ভ্যান চালকেরা সেখানে দুপুরে খিচুড়ি রান্নার আয়োজন করেছিলেন।

তবে স্থানীয় কিছু অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ সেখানে অভিযান চালায় এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি উদযাপনের সন্দেহে উক্ত ছয়জনকে থানায় নিয়ে যায়।

এ ঘটনাকে সম্পূর্ণ অন্যায় দাবি করে ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেন, “আমাদের সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক। অন্যায়ভাবে আমাদের ছয়জন সাধারণ শ্রমিককে আটক রাখা হয়েছে।”

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “অভিযোগের ভিত্তিতে তাঁদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ সত্য কি না সে বিষয়ে তদন্ত চলছে। তাঁদের এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি, পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT