1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরমর্শ ট্রাম্পের: রাশিয়ার শোধনাগারে হামলায় জেলেনস্কিকে কড়া হুঁশিয়ারি সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে উত্তাল পরিস্থিতি: একদিনেই সাত হাজারের বেশি আটক মহাকাশ যুগের সূচনা থেকে আজ পর্যন্ত মহাশূন্যে গেছেন ৫২ দেশের ৭৪৬ জন মানুষ আটককৃতদের আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার জোরালো আহ্বান, নরেন্দ্র মোদিকে খোলা চ্যালেঞ্জ রাহুল গান্ধীর ৪৫ বলে সেঞ্চুরি: গেইলকে টপকে হোপের নতুন রেকর্ড জোহর রাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ১০ অক্টোবর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা শিশু হাসপাতালে ১০৮ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রসব-পরবর্তী বিষণ্নতা বা পোস্টপার্টাম ডিপ্রেশন কেন হয়?

কুপিয়ে হত্যা খুলনার যুবকে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১০৫ Time View
খুলনা রূপসা থানা অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের প্রতীকী দৃশ্য।
খুলনার রূপসায় চায়ের দোকানে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে জয় ঢালি নামের এক যুবক নিহত; পুলিশ তদন্ত শুরু করেছে।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

খুলনার রূপসা উপজেলায় চায়ের দোকানে বসে থাকা অবস্থায় জয় ঢালি (২৭) নামে এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনি মহল শহীদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

খবরের সত্যতা নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, রাতে স্থানীয় একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন জয় ঢালি। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। ধারালো অস্ত্রের গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপের গুরুতর ক্ষত রয়েছে, বিশেষ করে তাঁর গলা ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খুলনা জেলার পুলিশ সুপার মো. তাইজুল ইসলাম জানান, নিহত জয় ঢালির বিরুদ্ধে রূপসা থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা ছিল। এ হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT