1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে আরও এক বছর থাকছেন তোফাজ্জল হোসেন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৩২৪ Time View

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিবকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া চারজন অতিরিক্ত সচিবকে বিভিন্ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং মহাপরিচালক হিসাবে পদায়ন করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উলি­খিত রদবদলের পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

জারি করা আদেশে পূর্বের চুক্তির ধারাবাহিকতা ও অনুরূপ শর্তে ৫ জুলাই অথবা যোগদানের শর্তে পরবর্তী এক বছরের জন্য তোফাজ্জল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসাবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। পৃথক আদেশে পূর্বের চুক্তির ধারাবাহিকতা ও অনুরূপ শর্তে ১ জুলাই অথবা যোগদানের তারিখ পরবর্তী এক বছরের জন্য এবিএম আমীন উল­াহ নূরীকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

পৃথক আদেশে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক শফিকুল ইসলামকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী কর্মকর্তা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আজিম উদ্দিন বিশ্বাসকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব ডা. আশরাফী আহমদকে জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হিসাবে পদায়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT