1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

এমভি আবদুল্লাহ দুবাই পৌঁছাবে আজ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩২৫ Time View

জিম্মিদশা থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল­াহ সংযুক্ত আবর আমিরাতের দুবাই আল হামরিয়া বন্দরে পৌঁছাবে আজ রোববার।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে জাহাজটি  বহিনোর্ঙরে অবস্থান নেবে।  এক দিন পর ভিড়তে পারে জেটিতে। সব নাবিক সুস্থ রয়েছেন। তবে তারা জাহাজ থেকে নামার পর শারীরিক অবস্থা পরীক্ষা করা হবে।

কারও  চিকিৎসার প্রয়োজন হলে দুবাইতেই ব্যবস্থা করা হবে। মুক্ত নাবিকদের দেখভালের জন্য জাহাজের মালিকপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের একটি দল দুবাই যাচ্ছে। শনিবার এসব তথ্য জানিয়েছে জাহাজের মালিকপক্ষ- সংশ্লিষ্ট একটি সূত্র।

সূত্র জানায়, হামরিয়া বন্দরে ৫৫ হাজার টন কয়লা খালাস করা হবে। এরপর জাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে। ২৩ নাবিকের ২১ জন সেই জাহাজেই ফিরবেন। ২৫-২৬ দিন পর তারা দেশে এসে পৌঁছাতে পারেন। অপর দুই নাবিক দুবাই থেকে ফ্লাইটে দেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জলদস্যুপ্রবণ ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করার কারণে এখন আর ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনী বা ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ পাহারা দিচ্ছে না।

আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে জাহাজটি হামরিয়া বন্দরে যাচ্ছিল। ১২ মার্চ  সোমালিয়ার মোগাদিসু থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে এটি জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটিকে জোর করে অস্ত্রের মুখে সোমালিয়া উপক‚লে নিয়ে যাওয়া হয়। ৩২ দিন পর ১৪ এপ্রিল সোমালি দস্যুরা জাহাজ ও এর ২৩ নাবিককে মুক্তি দেয়।  এরপর জাহাজটি রওনা দেয় হামরিয়া বন্দরের উদ্দেশে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT