1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

আজ থেকে গার্মেন্টস শ্রমিকদের জন্য চলবে বিশেষ ট্রেন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৩০৯ Time View

গার্মেন্টস শ্রমিকদের জন্য আজ থেকে তিন দিন বিশেষ ট্রেন চলাচল করবে। ৭, ৮ ও ৯ তারিখের এ বিশেষ ট্রেনগুলো জয়দেবপুর থেকে দিনাজপুরের পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে যাবে। আজকের ট্রেন ছাড়বে রাত ১১টায়

গত বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও মিডিয়া সমন্বয়ক মো. হাসিবুর রহমান।

তিনি বলেন, ঈদ উপলক্ষ্যে ঘরমুখী মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। তারই অংশ হিসেবে গাজীপুরের বিভিন্ন শিল্প-কারখানায় কর্মরত শ্রমিকদের কথা বিবেচনা করে জয়দেবপুর থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত তিনটি বিশেষ ট্রেন চলাচল করবে।

বিশেষ এ ট্রেনগুলো আজ থেকে আগামী তিনদিন রাত ১১টায় ছাড়বে। জয়দেবপুর থেকে ছেড়ে ট্রেনটির নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ী স্টেশন হয়ে সবশেষ দিনাজপুরের পার্বতীপুর জংশনে পৌঁছানোর সম্ভাব্য সময় ভোররাত ৫টা ৫৫ মিনিট।

তবে, বরাদ্দকৃত সব টিকিট কেবলমাত্র অনলাইনে পাওয়া যাবে। আর ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে আসনবিহীন টিকিট পাওয়া যাবে। ট্রেনটিতে মোট আসন সংখ্যা ৭১৬টি, যার মধ্যে প্রথম শ্রেণির রয়েছে ২৪টি। ঈদের পরদিন থেকে তিন দিন ওই ট্রেনটি বিকাল ৪টা ২০ মিনিটে পার্বতীপুর থেকে গাজীপুরের উদ্দেশে চলাচল করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT