1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিতর্কিত বক্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার ফরিদপুরে গার্মেন্টস গোডাউনে আগুন, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা তিস্তা সেতু রক্ষা বাঁধে বড় ধস, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক পাঁচ মাসে ১৬৬ কন্যাশিশু ধর্ষণের শিকার, প্রতিরোধে জোরালো উদ্যোগের দাবি দ্রুত মিলছে দুবাইয়ের পর্যটন ভিসা, ভ্রমণকারীদের জন্য হোটেল ও বিনোদনে ছাড় খাগড়াছড়িতে মোটরসাইকেলে এসে শ্রমিককে গুলি, হাসপাতালে ভর্তি কুড়িগ্রামে মরিচ ক্ষেত থেকে ১০ ফুট লম্বা গাঁজা গাছ জব্দ প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে দারুণ জয় বাংলাদেশের মেয়েদের কালীগঞ্জে শিশুহত্যার অভিযোগে কিশোরীর আত্মসমর্পণ, তদন্তে পুলিশ

জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রদান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২০৬ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৭ মার্চ) সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সরকারপ্রধান।

পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আবারও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় সরকারপ্রধানের সঙ্গে তার বোন শেখ রেহানা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, দিবসটি উপলক্ষ্যে আজ সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেইসঙ্গে মিলাদ ও দোয়া মাহফিল ছাড়াও শিশু সমাবেশে অংশ নেবেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT