1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

মারিউপোলে ২৪৩৯ যোদ্ধা আত্মসমর্পণ করেছেন: রাশিয়া 

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ৪২৭ Time View

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলের আজভস্টাল কারাখানায় অবরুদ্ধ হয়ে পড়া আরও ৫০০ শতাধিকের বেশি যোদ্ধা শুক্রবার আত্মসমর্পণ করেছেন।

এছাড়াও গত সোমবার থেকে এ পর্যন্ত দুই হাজার ৪৩৯ ইউক্রেনীয় যোদ্ধা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।

শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ নভোস্তির বরাত দিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার থেকে এ পর্যন্ত দুই হাজার ৪৩৯ জন ইউক্রেনীয় যোদ্ধা রুশ বাহিনীর নিকট অস্ত্র সমর্পণ করেছেন। এর মধ্যে শুক্রবার পাঁচ শতাধিকেরও বেশি যোদ্ধা আত্মসমর্পণ করে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে ধ্বংসযোগ্য চালানোর জন্য রাশিয়াকে অবশ্যই মূল্য দিতে হবে। তিনি বলেন, তার দেশে রুশ বাহিনী আগ্রাসন চালিয়ে যে ক্ষতি করেছে তার আর্থিক মূল্য দিতে হবে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৮৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু মানুষের হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির সংঘাত ক্রমশ বেড়েছে। এই সংঘাতে ইউক্রেন থেকে প্রায় ৬০ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT