1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

বাংলাদেশের সঙ্গে মিয়ানমার অনেক আগে থেকেই যুদ্ধ করতে চাচ্ছে

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৯ Time View

মিয়ানমার অনেক আগে থেকেই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ চাচ্ছে বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

শনিবার গোপালগঞ্জের কাশিয়ানীতে এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মিয়ানমার মাদক চোরাচালানের প্রধান রুট উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক বলেন, এটি এখন রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে। মিয়ানমার অনেক আগে থেকেই চাচ্ছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য। রোহিঙ্গা ঢুকানো থেকে শুরু করে পায়ে পাড়া দিয়ে রাজনৈতিক উস্কানি দিচ্ছে। নতুন প্রজন্মকে বাঁচাতে হলে শুধু বই খাতা দিলে হবে না। শুরু থেকেই বাচ্চাদের গড়ে তুলতে হবে। নীতি নৈতিকতা পরিবার থেকে শিখতে হবে, এক্ষেত্রে অভিভাবকদের মূল ভূমিকা রয়েছে।

র‌্যাব মহাপরিচালক আরো বলেন, মাদক এখন আকাশ, নৌপথ দিয়ে এবং মিয়ানমার থেকে বেশি আসছে। এটি পরিকল্পিতভাবে পাঠানো হচ্ছে। আমরা জাল ফেলে রেখেছি, মিয়ানমারের সবচেয়ে বড় গ্যাংস্টারকে জালের মধ্যে ফেলেছি, আমরা কিছু করতে পারবো। মাদক নিয়ন্ত্রণ এখন বড় চ্যালেঞ্জ। যে কোনো মূল্যে মায়ানমার রুট বন্ধ করা হবে।

তিনি বলেন, পরবর্তী প্রজন্মের কাছে যদি মাদক চলে যায়, এটা একটা জাতিকে ধ্বংস করার পরিকল্পনা। ভারতীয় সীমান্ত নিয়ন্ত্রণ করা হলেও মিয়ানমার, ইয়াবা, আইসসহ বিভিন্ন মাদক সমানে পাচার করছে। মাদক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন ও অল আউট অ্যাকশনে যেতে হবে। গডফাদার, কিশোরগ্যাং কাউকেই ছাড় দেয়া হবে না। কোনো একক বাহিনীর পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না। মাদক নির্মূল করতে হলে সবাইকে মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে র‌্যাব-৬ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, এম এ খালেক ডিগ্রি কলেজের অধ্যক্ষ কেএম মাহমুদ, ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জাহিদুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার, পুলিশ সুপার (অপারেশন) কাজী মাহাবুবুল আলম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT